বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ এবং জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো. আনোয়ারুল ইসলামের মামা, সমাজসেবক আলহাজ্ব আব্দুল রাশেদ গাজীর দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোয়ালপাতয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল রাশেদ গাজী কর্মজীবনে জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি একাধিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এলাকাবাসীর কাছে একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানাজায় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন, গড়ুই মহল গাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা ফইজুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর