বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ইফতারে স্বাস্থ্যকর পানীয় তৈরি করবেন যেভাবে

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন

চলছে পবিত্র রমজান মাস। গত কয়েক বছরের মতো এ বছরও গরমের মধ্যে শুরু হয়েছে রোজা। গরমে সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূণ্যতা দেখা দিতে পারে। এ কারণে সুস্থ থাকতে সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি প্রচুর পানীয় পান করা উচিত। এতে একদিকে যেমন শরীরের পানিশূন্যতা দূর হয় তেমনি শরীর সুস্থও থাকে। ইফতারে স্বাদ বাড়াতে একেক দিন একেকরকম স্বাস্থ্যকর পানীয় তৈরি করতে পারেন। যেমন-

বেলের শরবত
উপকরণ : পাকা বেল ২টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪-৫ গ্লাস, বরফ কুচি ইচ্ছামতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিতে হবে। পানি দিয়ে বেল ভালো করে চটকে নিতে হবে। ছেঁকে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন। বরফ দিয়ে পরিবেশন করুন। চাইলে দই ছাড়াও বানাতে পারেন বেলের শরবত।

তরমুজের শরববত
উপকরণ : ২ বাটি পরিমাণে কাটা তরমুজ, চিনি পরিমাণমতো, বরফকুচি, বিট লবণ ১ চামচ

প্রস্তুত প্রণালি : তরমুজের বিচি ফেলে সেগুলো ব্লেন্ড করে নিন। এবার এতে চিনি আর বিট লবণ যোগ করুন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। কেউ কেউ স্বাদ বাড়াতে ২ চা চামচ গুঁড়া দুধ যোগ করতে পারেন। এবার গ্লাসে ঢেলে এতে বরফ কুচি যোগ করুন।

কাঁচা আমের শরবত
উপকরণ : পাতলা স্লাইজ করে কাটা আম ১ কাপ, লবণ এক টেবিল চামচ, চিনি স্বাদমতো, লেবুর রস ১ চামচ( ইচ্ছে হলে), পুদিনা পাতা ৮-১০-টা, ধনে পাতা আধা চা চামচ, ঠান্ডা পানি প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : প্রথমে টুকরা করা আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। এরপর পুদিনা পাতা ছাড়া এক এক করে অন্য উপকরণগুলো যোগ করুন। ঠান্ডা পানি মিশিয়ে চাহিদা অনুযায়ী পাতলা বা ঘন রাখুন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাদাম দুধের শরবত
উপকরণ : ঠান্ডা ঘন দুধ ১ লিটার, কাঠবাদাম, পেস্তাবাদাম ও কাজুবাদাম আধা কাপ, মধু ৪ টেবিল চামচ, চিনি স্বাদমতো, জাফরান এক চিমটি, বাদাম কুচি ২ টেবিল চামচ, বরফ কুচি আধা কাপ, গোলাপজল ১ টেবিল চামচ ও ফুড কালার (ঐচ্ছিক) সামান্য।

প্রস্তুত প্রণালি : বাদামগুলোকে হালকা ভেজে ভিজিয়ে রাখুন। ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিন। ভালো করে দুধ জ্বাল দিন। ঘন দুধের সঙ্গে বাদাম বাটা মিশিয়ে ব্লেন্ড করে নিন। সব উপকরণ মিশিয়ে নিন। বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।


এই বিভাগের আরো খবর