ময়মনসিংহের নান্দাইলে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)বিকালে নান্দাইল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৯ নান্দাইল আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলে আনন্দ মিছিল।
মিছিলটি শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে মিছিলটি উপজেলা সদর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ সময় উক্ত সভায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন,সদস্যসচিব এনামুল কাদের, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়,যুবদল নেতা আবু হুরায়রা,উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক সহ প্রমুখ।
এ সময় উক্ত আনন্দ মিছিলে ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।