মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঈদের কেনাকাটায় খেয়াল রাখুন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ঈদ মানেই আনন্দ। আর মাত্র কয়েকটা দিন বাকি রোজার। পবিত্র রমজান মাস শেষ হলেই আসবে খুশির ঈদ। আর ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে উঠে যখন নতুন পোশাক আর অন্যান্য অনুষঙ্গ যোগ হয়। প্রিয়জনের জন্যে ঈদে কেনাকাটা করার ইচ্ছা তো সবারই থাকে ।

তবে এই কেনাকাটার জন্যে দোকানপাটে প্রচণ্ড ভিড় থাকে। তাই কিছু কিনতে যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি হয়ে ওঠে। নয়তো এত কষ্টের টাকা সঠিকভাবে ব্যয় নাও হতে পারে। জীবনের প্রত্যেক ক্ষেত্রেই পরিকল্পনা থাকা ভালো। তাই ঈদের কেনাকাটার ক্ষেত্রেও একটি পরিকল্পনা তৈরি করা উচিৎ। তাই ঈদের কেনাকাটায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে কেনাকাটা হবে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক।

আসুন জেনে নেয়া যাক ঈদের কেনাকাটার আগে যেসব সতর্কতা অবলম্বন করা জরুরি-

বাজেট তৈরি
প্রথমেই বাজেট তৈরি করে নিন। কেননা আপনার কতটুকু সামর্থ্য, কোন খাতে কতটুকু খরচ করতে পারবেন সেটার হিসাব রাখা জরুরি। বাজেটের মধ্যে কেনাকাটা করলে সামর্থ্যের মধ্যেই সেরাটা কেনার সুযোগ হতে পারে। কেউ বাদ পড়ার ভয়ও থাকবে না। তাই ঈদের কেনাকাটা করতে যাওয়ার আগে অবশ্যই বাজেট তৈরি করে নিন। এতে আপনারই সুবিধা হবে।

অনলাইনে কেনাকাটা করুন, তবে সাবধানে
রোজা রেখে দোকানপাটের ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটা করার বিকল্প হিসেবে বেছে নিতে পারেন অনলাইন কেনাকাটা। তবে শুধু বিশ্বস্ত ওয়েবসাইট ও পরিচিত পেজ থেকেই অর্ডার করুন।অনলাইন পেজে বিক্রেতার রিভিউ দেখে নিন এবং ক্যাশ অন ডেলিভারি বা নিরাপদ পেমেন্টের ওপর আস্থা রাখুন।

কতটুকু প্রয়োজন
কোনো জিনিস কেনার আগে সেটা কতটুকু প্রয়োজন সেই চিন্তাও করে নিন। কেননা অনেক সময় অপ্রয়োজনেই অনেক টাকা নষ্ট হয়ে যায়। তাই ঈদে কাউকে উপহার দেয়ার আগে অবশ্যই খেয়াল করুন তার জন্যে সেই জিনিসটি কতটুকু প্রয়োজন। যেই ধরনের পোশাক বছরে একবারও পরা হয় না, সেই ধরনের পোশাক না কেনাই ভালো। বরং মাঝে মধ্যেই ব্যবহার করা যায় এমন পোশাক কিনলে তা কাজে লাগবে।

শিশুদের কখনো হাতছাড়া করবেন না
ঈদের কেনাকাটায় লোকজনের ভিড় থাকে অনেক। তাই এই ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই ছোটদের হাত শক্ত করে ধরে রাখুন। প্রয়োজনে তাদের পকেটে আপনার ফোন নম্বর ও ঠিকানা লেখা কাগজ দিয়ে রাখুন। প্রয়োজনে আপনার আইডি কার্ডের ফটোকপিও দিয়ে রাখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয়, যদি শিশুদের বাজারেই না নিয়ে যাওয়া হয়।

সঠিক দাম যাচাই করুন
ঈদের বাজারে অনেক দোকানি পোশাকের অতিরিক্ত দাম বলে থাকে । তাই দরদাম করে পছন্দের জিনিসটি কিনুন। তবে তার আগে বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করে নিতে পারেন। তাহলে ঠকার আশঙ্কা কম থাকে।

নকল ও নিম্নমানের পণ্য এড়িয়ে চলুন
ঈদের সময়ে চাহিদার কারণে বাজারে অনেক ধরনের নকল ও নিম্নমানের পণ্যের ছড়াছড়ি থাকে। বিশেষ করে প্রসাধনী, পোশাক, পারফিউম ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এই ধরনের প্রতারণা বেশি দেখা যায়। তাই সঠিক ব্র্যান্ডের পণ্য কিনতে নির্ভরযোগ্য দোকান থেকে কেনাকাটা করুন এবং সম্ভব হলে রসিদ সংগ্রহ করুন।

পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান
ঈদের সময় শপিং মলে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা যেন অনেকাংশে বেড়ে যায়। তাই প্রয়োজনের বেশি নগদ টাকা না নেয়াই ভালো। বরং অতিরিক্ত টাকা বিকাশে অথবা ব্যাংকিং কার্ডে সংগ্রহ করুন। ব্যাগ, মোবাইলফোন কিংবা মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখুন। নারীরা ব্যাগ কাঁধে রাখার পরিবর্তে শক্তভাবে ধরে রাখুন। আর পুরুষেরা সামনের পকেটে মানিব্যাগ রাখার চেষ্টা করুন।

পরিবহন ও ভিড় সামলানোর প্রস্তুতি নিন
ঈদের আগে বাজারে ও শপিং মলগুলোতে প্রচুর ভিড় থাকে। তাই কেনাকাটার জন্য এমন সময় বেছে নিন, যেসময় ভিড় তুলনামূলক কম থাকবে। প্রয়োজনে নিজের বা পরিবারের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকুন।

ব্যাগে রাখুন ছাতা এবং পানির বোতল
ঈদের সময় যেই পরিমাণে ভিড় থাকে যে কেউ খুব সহজেই অসুস্থ হয়ে যেতে পারেন। আর ঈদ যত কাছে এগোচ্ছে, গরম টাও যেন বাড়ছে। তাই এই গরমে একটু রেহাই পেতে সঙ্গে রাখুন ছাতা এবং পানির বোতল। তাহলে কেনাকাটায় কিছুটা স্বস্তি মিলবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর