মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঈদের রেসিপি : বিফ কোফতা পোলাও

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জুলাই, ২০২২, ৪:৫৮ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ঈদে সবাই বাহারি পদ তৈরি করেন। বিশেষ করে কোরবানি ঈদে মাংসের মজাদার সব পদ তৈরি হয় কমবেশি সবার ঘরেই। এবারের ঈদের রেসিপির তালিকায় রাখুন বিফ কোফতা পোলাও। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে দারুন মানিয়ে যাবে এই বিশেস পদ। জেনে নিন রেসিপি-

কোফতার জন্য-

উপকরণ

১. গরুর মাংস আধা কেজি
২. বুটের ডাল ২৫০গ্রাম
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. আদা কুচি ২ টেবিল চামচ
৫. কাঁচা মরিচ কুচি ৫-৬টি
৬. শুকনো লাল মরিচ ৬-৭টি
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
৯. জিরা গুঁড়া আধা টেবিল চামচ
১০. রসুন ১টি (বড়)
১১. লবণ স্বাদমতো
১২. তেজপাতা ২টি ও
১৩. দারুচিনি ২ টুকরো।

পদ্ধতি

মাংসসহ সব উপকরণ একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিন। ১০-১২টি শিস দিতে হবে। মাংস ও ডাল সেদ্ধ হয়ে গেলে তেজপাতা-দারুচিনি ফেলে পাটায় বা ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে।

এবার এই মাংসের সঙ্গে একটি ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। মাখানো হয়ে গেলে অল্প অল্প বাটা মাংস হাতে নিয়ে গোল ছোট ছোট করে কাবাব বানিয়ে নিতে হবে।

কাবাব বানানোর সময় হাতের তালুতে তেল মাখিয়ে নিলে হাতে লেগে যাবে না। কাবাব বানিয়ে আধা ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিন।

ফ্রিজ থেকে নামিয়ে কাবাব এমনিতেও ভাজা যাবে আবার ফেটানো ডিমে চুবিয়েও ভাজতে পারেন। গরম তেলে বাদামিরঙা করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে বিফ কোফতা।

পোলাওয়ের জন্য-

উপকরণ

১. পোলাও চাল ১ কেজি
২. ঘি ও তেল আধা কাপ
৩. তেজপাতা ২টি
৪. দারুচিনি ২ টুকরো
৫. কিসমিস পরিমাণমতো
৬. ঘি ৩ টেবিল চামচ
৭. পেঁয়াজ কুচি আধা কাপ
৮. লবণ স্বাদমতো
৯. আদা বাটা ১ চা চামচ
১০. ঘি ৩ টেবিল চামচ ও
১১. পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল ও ঘি দিতে হবে। ঘি গরম হলে এতে দারুচিনি তেজপাতা দিয়ে নাড়তে হবে। অল্প কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে আদা বাটা দিয়ে নেড়ে চাল দিয়ে দিতে হবে।

কিছুক্ষণ নেড়ে চাল ভাজা হলে ফুটানো গরম পানি দিয়ে দিতে হবে। এক কেজি চালে দেড় কেজির মতো পানি লাগবে। চাল যদি কোনো কাপ দিয়ে মাপা হয় তাহলে যে কাপ দিয়ে চাল মাপা হবে সে কাপের দ্বিগুণ পানি দিতে হবে।

যেমন দেড় কাপ চালে ৩ কাপ পানি দিতে হবে। এরপর পানি আর লবণ দিয়ে ঢেকে দিতে হবে। পোলাওয়ের পানি শুকিয়ে গেলে চুলার উপর একটি তাওয়া বা প্যান রেখে তার উপরে পোলাওর পাতিল রেখে চুলার আঁচ একদম কমিয়ে রাখুন।

এবার পোলাওতে ঘি দিয়ে নেড়ে দিন। তারপর ঢেকে দমে রাখুন ১৫-২০ মিনিট। ঢাকনা খুলে আবার নেড়ে দিলেই পোলাও ঝরঝরে হয়ে যাবে। কিসমিস দিয়ে আবারও পোলাও নেড়ে দিন।

পরিবেশনের আগে সার্ভিং ডিশে পোলাও নিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল কোফতা পোলাও। চাইলে কোফতাগুলো পোলাওয়ের সঙ্গে সাজিয়ে পরিবেশন করুন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর