মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঈদ স্পেশাল ‘কলিজা ভুনা’

অনলাইন ডেস্ক :
রবিবার, ১০ জুলাই, ২০২২, ৪:৪৯ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : কোরবানি ঈদে সাধারণত পরদিন থেকেই বাড়িতে অতিথিদের আগমন শুরু হয়। এই ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায়। তবে মাংসের পাশাপাশি কলিজা ভুনা খেতেও পছন্দ করেন অনেকে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে কলিজা ভুনা খাওয়ার মজাই আলাদা। কলিজায় থাকে নানান পুষ্টি উপাদানও। যা আমাদের শরীরের জন্যও বেশ উপকারী। তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে অনেকে কলিজা রান্না করলেও এক ধরনের গন্ধ থেকে যায়, স্বাদও ভালো হয় না। জেনে নিন কলিজা ভুনার সহজ ও সঠিক রেসিপি-

উপকরণ

গরু বা খাসির কলিজা আধা কেজি, পেঁয়াজ (কিউব করে কাটা) এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, দারুচিনি-এলাচ-লবঙ্গ একত্রে বাটা আধা চা চামচ, তেজপাতা একটি, দারুচিনি টুকরো তিন টুকরা, জায়ফল ও জয়ত্রী বাটা সিকি চা চামচ, ভাজা (টালা) জিরা গুঁড়া আধা চা চামচ, তেল তিন টেবিল চামচ।

প্রণালী: কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তার মধ্যে তেল, টালা জিরার গুঁড়া ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ মেখে নিন। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মশলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন।

যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়ুন। এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর