বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল ডিজিটাল সেন্টার উদ্যোক্তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ আনিসুজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, দুর্নীতি ও চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় তার নিয়োগ বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উদ্যোক্তা মোঃ আনিসুজ্জামান চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সাফিয়া আক্তার নামে এক ব্যক্তির কাছে একটি অনলাইন ট্রেড লাইসেন্স বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে জালিয়াতির প্রমাণ মুছে ফেলতে আনিসুজ্জামান ওই গ্রাহকের কাছ থেকে লাইসেন্সের কপিটি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন।
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জানান, জালিয়াতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আনিসুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান ও সকল সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেন। তারা আরো জানান, ইউনিয়ন পরিষদের পাশেই কুমুরিয়ার চর গ্রামে তার বাড়ি হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে প্রায়ই পরিষদের সদস্যদের সাথে ‘তুই-তোকারি’ ও অশোভন আচরণ করেন।
আনিসুজ্জামানের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও তার বিরুদ্ধে
বিভিন্ন অনিয়ম, সরকারি কার্ডের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতিপূর্বে ২০ সেপ্টেম্বর ২০২২ সালে চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও ৪ জানুয়ারি ২০২৫ সালে তারাটি গ্রামের আলমগীর কবির ভুঁইয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর,
পরবরর্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৫ সালে দূর্নীতি দমন কমিশন বরাবর ও ১২ অক্টোবর বিভাগীয় কমিশানার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া তিনি এবং অপর উদ্যোক্তা মর্জিনা আক্তার নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সরকারি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছায়েদুল ইসলাম বাবুল বলেন, আনিসুজ্জামান চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা অত্যন্ত গুরুতর অপরাধ। সে পরিষদের নিয়ম কানুন তোয়াক্কা করে না এবং প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। আমরা তার দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত আনিসুজ্জামান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। চেয়ারম্যানের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়। তারাটি গ্রামের আলমগীর কবির ভুঁইয়ার অভিযোগ গুলোও মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর