বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ঈশ্বরদীতে মনা হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে তাফসির আহম্মেদ মনা হত্যাকারীদের গ্রেফতার ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত টানা এক ঘন্টা পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষুদ্ধ এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা নীরব দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ সদস্যদের অনুরোধে এক ঘণ্টা পর বিক্ষোভকারিরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

নিহত মনার ভাই যুবলীগ নেতা সৌরভ (ওরফে হাতকাটা টুনটুনি) জানান, মনাকে হত্যার পর থেকে পুলিশ কড়া নিরাপত্তায় আসামিদের বাড়ি পাহাড়া দিচ্ছে। আসামি ধরতে পুলিশ সহযোগিতা না করে উল্টো আমাদের ওপর চাপ প্রয়োগ করছে।
নিহতের মা বলেন, এর আগে আমার বড় ছেলে টুনটুনির হাত কেটে নিয়ে পুরো পাকশী জুড়ে আনন্দ মিছিল করা হয়েছিল। আজও তার বিচার পায়নি। এবার আমার ছোট ছেলেকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার জানান, হত্যাকান্ডের পর থেকেই ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে তাফসির আহম্মেদ মনা নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত মনা পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।


এই বিভাগের আরো খবর