সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানো রেমিটেন্স বিকাশ এজেন্ট থেকে তোলা যাবে

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪:২২ অপরাহ্ন

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এখন নেওয়া যাচ্ছে বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বিকাশের ৩ লাখ ৩০ হাজারের বেশি এজেন্ট পয়েন্ট থেকে অনায়াসেই প্রবাসীদের প্রিয়জনেরা রেমিটেন্সের টাকা নিতে পারছেন তাদের বিকাশ অ্যাকাউন্টে।

সম্প্রতি, ক্রস-বর্ডার লেনদেন ও পেমেন্টের ক্ষেত্রে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক এনসিসি ব্যাংক এবং দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই ‘এজেন্ট অ্যাসিস্টেড মডেল (পিন ভিত্তিক রেমিটেন্স)’ সেবাটি চালু করেছে।

এই সেবার আওতায় ওয়েস্টার্ন ইউনিয়নের আন্তর্জাতিক লেনদেন সেবা গ্রহীতা নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্টের সহায়তায় বিকাশ অ্যাকাউন্টে অর্থ গ্রহণ করতে পারবেন। বৈধ জাতীয় পরিচয়পত্র, সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট এবং মানি ট্রান্সফার কন্ট্রোল নম্বর (এমটিসিএন) দিয়ে সহজেই রেমিটেন্সের টাকা নিতে পারবেন গ্রাহকরা। নতুন এই সেবার সেটেলমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে এনসিসি ব্যাংক।

‘হিউম্যান এটিএম’ খ্যাত ৩ লাখ ৩০ হাজার বিকাশ এজেন্টের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে থাকে। ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে সুদূরপ্রসারী এই যৌথ উদ্যোগ দেশের রেমিটেন্স নেওয়া গ্রাহকদের আরও স্বস্তি এনে দেবে এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে আরও উৎসাহিত করবে।

এই সেবা চালু উপলক্ষে, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সর্বনিম্ন ১০ হাজার টাকা নিলে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। একজন গ্রাহক প্রতিমাসে একবারই এই সেবা নিতে পারবেন। অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

ওয়েস্টার্ন ইউনিয়নের ভারত ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর গৌরব ইয়াদাভ বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে গ্রাহকদের চাহিদা মেটানোই মুখ্য। এই কৌশলগত উদ্যোগ উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক দুটি প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মকে অর্থ লেনদেনে আরও বেশি সক্ষম করে তুলবে। আরও উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিত করতে গ্রাহককে সরাসরি তার প্রিয়জনের পাঠানো অর্থ পৌঁছে দিয়ে তাদের মানসিক প্রশান্তি দেয়ার চেষ্টা করছি আমরা।

এ সেবা চালু প্রসঙ্গে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিটেন্স নেওয়া দেশ। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স গ্রহণের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বিকাশ। ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে এই যৌথ উদ্যোগ বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে বেগবান করে তুলবে, একইসঙ্গে রেমিটেন্স পাঠানো ব্যক্তি ও গ্রহীতা উভয়ের জন্য আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, বাংলাদেশে শীর্ষস্থানীয় রেমিটেন্স ব্যাংক হিসেবে, এনসিসি ব্যাংকের লক্ষ্য হলো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন পেমেন্ট সুবিধা ও রেমিট্যান্স সেটেলমেন্ট নিশ্চিত করা। এই সেবা গ্রাহকদেরকে বৈধ পথে নিরবচ্ছিন্নভাবে টাকা পাঠাতে উৎসাহিত করবে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে অনুকরণীয় পেমেন্ট মডেল হিসেবে। সর্বোপরি, উদ্ভাবনী উপায়ে বাংলাদেশকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করে আর্থিক অন্তর্ভুক্তির যাত্রাকে আরও বেগবান করবে। এনসিসি ব্যাংক এই অনন্য উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করছে।


এই বিভাগের আরো খবর