সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

অর্থনৈতিক ডেস্ক :

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে কলেজের প্রায় পাঁচশ শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের উদ্বোধন করা হয়েছে। ইউসিবি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে ভূমিকা পালনের জন্য এই ভ্যাক্সিনেশনে সহযোগিতা প্রদান করছে।
ঢাকা মেডিকেল কলেজের ডা. শামসুল আলম খান মিলন অডিটরিয়ামে এই ভ্যাক্সিনেশন কর্মসূচির শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ এবং নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ (তাবলু)। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সন্ধানীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি ইশতিয়াক মোহাম্মদ তাসকিন ও সাধারণ সম্পাদক দিপ্ত নূর কল্লোল। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেমপল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. কামরুল আলম ইউসিবির এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের হাজারো স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা দেবে।’’ তিনি আরও বলেন, “একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইউসিবির এই সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং এটি দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”
ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতে মানুষ বাঁচানোর যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধাদের বর্ম হিসেবে এই ভ্যাক্সিন কাজ করবে। মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন একটি মহৎ উদ্যোগে আমরা পাশে থাকতে পেরে গর্বিত।”

 


এই বিভাগের আরো খবর