শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কাউখালীতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২৯ অপরাহ্ন

কাউখালী উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি কোনো শহীদ মিনার। ফলে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী।

অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বাঁশ, কাঠ বা কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।
উপজেলা শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের অধিকাংশ প্রতিষ্ঠানে স্থায়ী কোনো শহীদ মিনার নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও নাজুক।

স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।এছাড়া নিজস্ব আঙিনায় শহীদ মিনার না থাকায় নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের গুরুত্ব ও সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ছে।
প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে মাটি বা কলাগাছ দিয়ে অস্থায়ী মিনার তৈরি করে, যা উৎসব শেষে অযত্নে পড়ে থাকে।

উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান,বাজেটের অভাবে আমরা শহীদ মিনার নির্মাণ করতে পারছি না। সরকারিভাবে বরাদ্দ না পেলে স্কুলগুলোর পক্ষে নিজস্ব অর্থায়নে এটি করা সম্ভব নয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। দ্রুত সরকারি উদ্যোগে অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই সমস্যা সমাধান করা জরুরি।

কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদ্রাসায় কোন শহীদ মিনার নেই, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, উপজেলার ৪৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন শহীদ মিনার নেই।এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর