শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার

কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচির আওতায় উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজার ২৮৯ জন ছাত্র-ছাত্রী জন্য ৪ হাজার ৭৫৩ পিস করে এক একটি আইটেমের চাহিদা পত্র অনুযায়ী খাবার সরবরাহ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। খাবার তালিকা রয়েছে ডিম, দুধ বনরুটি, বিস্কুট ও কলা। সরকারের নির্দেশনা মোতাবেক একেক ধরনের খাবার এক একদিন পরিবেশন করার নির্দেশনা রয়েছেন। শিশু ছাত্র-ছাত্রীদের পুষ্টিহীনতা দূর করার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সরকার পুষ্টিকর মানসম্পন্ন খাবার প্রদান করার জন্য নির্দেশ দেন। অথচ ঠিকাদারী প্রতিষ্ঠান মানসম্মত খাবারের পরিবর্তে বাসি পঁচা নিম্নমানের ছত্রাক যুক্ত বনরুটি, পচা -কাঁচা কলা এবং নষ্ট ভাঙ্গা ডিম পরিবেশন করার অভিযোগ এখন প্রত্যেকটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মুখে মুখে। বিভিন্ন স্কুল গিয়ে জানা যায়, এ উপজেলায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান খাদ্য সামগ্রী সরবরাহ করেন। যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ভোলার ঠিকাদারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ডিম, রুটি, কলা পরিবেশন করে থাকেন। দুধ এবং বিস্কুট অন্য একটি কোম্পানি সরবরাহ করে থাকেন।
রুটি, দুধ, কলার মান নিয়ে প্রতিদিনই অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সপ্তাহের ৩ দিন ডিম ও ১২০গ্রাম বনরুটি, একদিন ১২০ গ্রাম বন রুটি ও ২শত গ্রাম ইউ এইচ টি দুধ , বাকি একদিন ফটিফাইড বিস্কুট ৭৫ গ্রাম এবং স্থানীয় মৌসুমী ফল অথবা ১০০ গ্রাম কলা উন্নত মানের খাবার পরিবেশন করার নির্দেশনা রয়েছে। দুধ ও বিস্কুট নিয়ে কোন অভিযোগ না থাকলেও পচা ডিম, নষ্ট কাঁচা কলা এবং কাগজে কলমের মেয়াদ থাকলেও পচা ফাংগাস যুক্ত বন রুটি পরিবেশন করার অভিযোগ এখন প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের। বনরুটির ৫দিন মেয়াদ লেখা থাকলেও দুই দিনের মাথায় খাওয়ার অনুপযোগী হয়ে যায়। বেশিরভাগ সময়ই নষ্ট ভাঙ্গা ডিম দেওয়া হয়। এছাড়া কাঁচা নষ্ট পচা কলা পরিবেশন করা হয়। যার অধিকাংশই কলা খাওয়ার উপযুক্ত না হওয়ায় ময়লার ঝুঁতে ফেলতে হয়। বিতরণ করা খাবারের মান নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা কলা ও অন্যান্য খাবার নিম্নমানের হওয়ায় তা ফেলে দিতে হচ্ছে।
স্থানীয় কয়েকটি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা কলার একটি বড় অংশ পচা বা অতিরিক্ত কাঁচা। ফলে অনেক শিক্ষার্থী তা খেতে অনাগ্রহ প্রকাশ করছে। শিক্ষার্থীদের মতে, “কলা খেতে গেলে স্বাদ খারাপ লাগে, অনেক সময় গন্ধও থাকে”—এমন অভিযোগও উঠে এসেছে।
অভিভাবকরাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের কিছু শিক্ষকরা জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিষয় ঠিকাদারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান যা বলেন, আমরা সঠিকভাবেই খাদ্য পরিবেশন করছি। তবে ডিম পরিবেশন করতে গিয়ে দুই একটি খারাপ হয়। যা আমরা পরবর্তী সময়ে পরিবর্তন করে দেই। কলার মান নিয়ে যে অভিযোগ হয়েছে আশা করি ভবিষ্যতে আর হবে না। রুটির বিষয়টা একটু জটিল কারণ উৎপাদনের পরে পাঁচ দিনের মেয়াদ থাকলেও বাস্তবে গরম হওয়ার জন্য দুই দিনের বেশি রাখা যায় না বলে তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,অভিযোগগুলো আমরাও পেয়েছি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর