মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কাউখালী শহরের ফুটপাত দখল করে ব্যবসা, পথচারীদের দুর্ভোগ চরমে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের উত্তর ও দক্ষিণ বাজার সহ ডাকবাংলো সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে।

কাউখালী শহরের প্রধান সড়কটির দুই পাশের হাঁটাচলার ফুটপাতের জায়গা দখল করে এক শ্রেনীর ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন। এতে হাঁটা চলার জায়গা না থাকায় প্রায় সড়কে দুর্ঘটনার শিকার ও যানজটে বসে থাকতে হচ্ছে পথচারীদের। কাউখালী শহরটি ব্রিটিশ আমলের নৌবন্দর হিসাবে স্বীকৃতি পায়। পূর্ব থেকেই রাস্তাটি সরু হওয়ার কারণে রাস্তায় দু‘পাস দিয়ে রিক্সা ও অটো চলাচল করলে তারপরে হাঁটার জায়গা থাকে না।
আর সাপ্তাহিক দুই হাটির দিন গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটা চলাই করা যায় না।

স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ দেওয়ার পরও মাঝে-মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চললেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। যেন ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সাথে তাদের চোর পুলিশ খেলা। প্রশাসন অভিযানে নামলে তখন ফুটপাতের মালামাল সরিয়ে রাখে। বর্তমানে রমজান মাস ও ঈদকে সামনে রেখে এই দুর্ভোগ আরো চরমে উঠেছে।

দক্ষিণ বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মামুন বলেন, ফুটপাত হল মানুষের চলাচলের জায়গা কিন্তু কিছু ব্যবসায়ী তা দখল করে চলাচলের পথকে রোধ করার কারণে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিব।


এই বিভাগের আরো খবর