বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

কাতলা মাছের কালিয়া বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : কাতলা মাছ বাঙালির অনেক পছন্দের মাছ। এর মধ্যে আছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের উৎস। ভাজা কাতল, মাছের তরকারি, দোপেঁয়াজা, কোরসা, মুড়োঘন্ট, কালিয়া সব বাঙালিরই অতি প্রিয়। তবে কাতলা মাছের কালিয়া খুবই সুস্বাদু হয়। যে রান্নাটির ঝোল একটু ঘন এবং অল্প আঁচে কষাতে কষাতে কালচে রং ধারণ করে এবং পুরো রান্নাটায় একটা মশলা ভাজাড় ফ্লেভার থাকে, সেটিই আসলে কালিয়া। যেমনটা হয় গরুর মাংসের কালো ভুনা, ঠিক তেমনটাই কাতলা মাছের কালিয়া। চলুন তবে জেনে নেয়া যাক কাতলা মাছের কালিয়া বানাবেন যেভাবে।

উপকরণ:
কাতলা মাছ ১ কেজি, পেঁয়াজ কুঁচি কোয়ার্টার কাপ, পেয়াঁজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ বা জিরা গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, গরম মশলা পরিমাণমতো, টমেটো সস ২ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়ো ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১০টি, লবণ স্বাদ অনুযায়ী, চিনি, তেল ও পানি রান্নার জন্য সামান্য, ঘি, তেজপাতা ২টি, টক দই, কিশমিশ।

প্রণালী:
মাছ ধুয়ে হলুদ-লবণ মাখিয়ে কড়া করে ভেজে নিন। তেল গরম করে আস্ত জিরা ও তেজপাতা ফোড়ন দিয়ে সব ধরনের বাটা মশলা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মেখে চুলায় বসিয়ে দিন। এবার ভালোভাবে কষতে দিন। যখন পানি শুকিয়ে আসবে তখন গুঁড়ো মসল্লা, চিলি সস, টমেটো সস দিয়ে এমন ভাবে পোড়া পোড়া করে কষান যাতে মশলাটা কালো হয়ে যায়। তখন সামান্য গরম পানি দিয়ে অল্প আঁচে দমে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। যখন মশলা নরম হয়ে আসবে বা তেল ভেসে উঠবে তখন ভাজা মাছ কাঁচা মরিচ ও সামান্য জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলুন। উপরে সামান্য ঘি দিয়ে দিন। চাইলে আলু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আলু লম্বা শেপে কেটে লবণ ও হলুদ মেখে ভেজে নিন। তারপর মশলা কষলে মাছ দেবার আগে ভাজা আলু মিশিয়ে দিন। রুই মাছের কালিয়ায় একই উপকরণ ও একইভাবে রাধুন।

কাতলা মাছের পুষ্টিমান
প্রতি ১০০ গ্রাম কাতলে প্রোটিন ১৭.৫ গ্রাম, ফ্যাট ২.০,খনিজ পদার্ধ ১.৫ গ্রাম, আঁশ ১.২ গ্রাম, শর্করা ২.১ গ্রাম, ক্যালসিয়াম ৫১০ মি. গ্রাম, ফসফরাস ২১০ মি.গ্রাম, লৌহ ০.৯ মি.গ্রাম এবং ভিটামিন জাতীয় উপাদানের মধ্যে ০.৮ মি.গ্রাম নায়াসিন পাওয়া যায়। এছাড়াও কাতলা মাছে আহার উপযোগী অংশ শতকরা ৯০ ভাগ , জলীয় অংশ ৭৩.৭ ভাগ এবং ১০০ গ্রাম কাতলা মাছ থেকে ১০৫ ক্যালরি খাদ্য শক্তি পাওয়া যায়।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর