কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উক্ত সভায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস পালন করার বিষয়ে পেশাদার সাংবাদিকদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজার মনিটরিং করার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন,
সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মাহফুজ আলম, রিপন মারমা,চৌধুরী মোহাম্মদ রিপন, অর্ণব মল্লিক,এম বাবুল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার জন্য আত্মত্যাগ ও জীবন উৎসর্গের এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই। তাই তো একুশ আমাদের বাঙালি জাতির গর্ব। একুশ আমাদের বীরের মতো সদর্পে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। একুশ আমাদের দিয়েছে সর্বশ্রেষ্ঠ উপহার-মুখের ভাষা, সুমধুর বাংলা ভাষা। তাই একুশ আমাদের জাতির অহংকার। আজ বাংলা ভাষা, অর্থাৎ মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। তাই আগামী ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি যথাযথভাবে সম্মান জানাতে কাপ্তাই পেশাদার সাংবাদিকদের উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এছাড়া পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ে যথাযথ নজরদারী রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।