কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে র্যাবের এক অভিযানে ৩৮০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বুধবার রাতে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক মোঃ রতন মিয়া (৪০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কাইছমা গ্রামের মৃত বাবু বেপারীর পুত্র। র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম. শোভন খান জানান, বুধবার দুপুরে তারা জেলার হোসেনপুর উপজেলার কাইছমা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হোসেনপুর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।