রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

কুমিল্লাতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি, সভাপতি শান্ত ও সম্পাদক আরাফাত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হায়াত শান্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরাফাত হোসেন।

আজ রোববার (১৪ জুলাই) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে রোববার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ২৩ সদস্য বিশিষ্ট ওই আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. একরামুল হক পাবন, মনিরুল ইসলাম, উম্মে হাবিবা, মাহমুদা আক্তার সেতু, নুরে জান্নাত পলি ও মাহমুদা আক্তার প্রিয়া; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ফয়সাল আহমেদ সরকার, জাকিয়া সুলতানা, খালেদ খান লিমন, মো. আবিদ খন্দকার, ফারজানা আক্তার সুইটি, তাসনিম জুমা ও মো. ফারুক হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে সামিউল আলম, শানজিবুল ইসলাম (শাওন), ফারহান ইবনে রেজা কাইফ, জোবায়দুন নাহার, আবিদা সুলতানা ও কাজী মাসুম বিন সালাম। প্রচার সম্পাদক হলেন মো. তারেকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে শাহ পরান রাজু মনোনীত হয়েছেন।

কুমিল্লা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি রেজাউল হায়াত শান্ত জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) ভাই এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান আপু নেতৃদ্বয়ের নেতৃত্বে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়ন ও স্বাধীনতা বিরোধী অপশক্তির অপকর্ম রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী শেখ হাসিনা আপার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, রেজাউল হায়াত শান্তকে সভাপতি ও মো. আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কুমিল্লাতে আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।


এই বিভাগের আরো খবর