বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

কৃষকের স্বপ্ন রক্ষায় সরকার বদ্ধপরিকর, অনিয়ম হলে ছাড় নেই: কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, “কৃষকের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করা এই সরকারের প্রধান লক্ষ্য।

বোরো ফসল রক্ষায় হাওরের বেড়িবাঁধে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। প্রতিটি বাঁধের সুরক্ষা নিশ্চিতে প্রশাসন ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”

​শুক্রবার দুপুরে জামালগঞ্জ উপজেলার হালি ও পাগনার হাওরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পয়েন্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই দুই হাওরের নিচু এলাকার বোরো জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা নিরসনে তিনি সরেজমিনে পরিদর্শনে যান।

​পরিদর্শনকালে দেখা যায়, হালি ও পাগনার হাওরের নিচু জমি থেকে পানি সরাতে কৃষকরা ব্যক্তিগত উদ্যোগে সেচ পাম্প (সেলু মেশিন) বসিয়েছেন। কৃষকদের এই সাহসী উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে সংসদ সদস্য বলেন, “আপনারা ফসল বাঁচাতে যে পরিশ্রম করছেন, আমি তার সাথে একমত। সরকার আপনাদের পাশে আছে। আর্থিক সহযোগিতাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।”

​তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পল্লী বিদ্যুতের এজিএম-কে নির্দেশ দিয়ে বলেন, বিএডিসির সেচ পাম্পগুলো যেন অবিলম্বে সচল করা হয়। এতে করে জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে এবং কৃষকের সোনালী ফসল রক্ষা পাবে।

​হাওরের জলাবদ্ধতা সমস্যার মূল কারণ চিহ্নিত করতে গিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “দীর্ঘদিন ধরে হাওর এলাকার খাল ও বিলগুলো খনন না করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কেবল সাময়িক সমাধান নয়, বরং স্থায়ীভাবে কাজ করতে চাই। আগামীতে বড় পরিসরে খাল-বিল খনন প্রকল্প হাতে নেওয়া হবে যাতে কৃষকদের প্রতি বছর এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।”

​সংসদ সদস্য এদিন হালির হাওরের লাতলা স্লুইসগেট ও লেংটার খাড়া এবং পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট ও পাঠামারার খাল এলাকা পরিদর্শন করেন।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর এবং পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, পাউবোর বোর্ড সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক মাছুম মাহমুদ তালুকদার,​ এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ কৃষকরা।

​পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সাহস হারানো না অনুরোধ জানান। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির আশ্বাস দিয়ে তিনি এলাকা ত্যাগ করেন।

 


এই বিভাগের আরো খবর