শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খালেদা জিয়া যে ঘরে চল্লিশ বছর সংসার কেটেছে সেখান তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে: বিলকিস জাহান শিরীন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯:১১ অপরাহ্ন

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরীন বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক।

তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ত্যাগ আমাদের প্রেরণা যোগায়। আজ শনিবার (১৭ জানুয়ারী) বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি আয়োজিত জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। খালেদা জিয়ার ৪০ বছর যে ঘরে সংসার কেটেছে সেই ঘরে থেকে শেখ হাসিনা তাকে এক কাপড়ে নামিয়ে দিয়েছে। তখন তিনি শুধু মাত্র বলেছেন ওরা আমাকে অসম্মান করেছে, তিনি একটি খারাপ কথাও বলেনি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন।
বিলকিস জাহান শিরীন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভাণ্ডারিয়া বিএনপি’র সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষে মনোনিত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুল মান্নান হাওলাদা, সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ারহোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুলকালাম মলাদ জমাদ্দার, রুহুল আমিন মুন্সী প্রমূখ। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া কাপুরিয়া পট্টি বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।


এই বিভাগের আরো খবর