বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

খাসির মাংসের কালিয়া রান্না করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিন কিংবা বিশেষ আয়োজন মেন্যুতে মাংস ছাড়া যেন অসম্পূর্ণ। তবে অনেকেই অ্যালার্জিসহ নানা শারীরিক সমস্যার কারণে গরুর মাংস খেতে পারেন না। তারা খাসির মাংস খেতে পারবেন অনায়াসেই। খাসির মাংসের নানা পদ আপনার রসনার তৃপ্তি মেটাতে কোনো কমতি রাখবে না। তাই তো গতানুগতিক স্বাদের বাইরে গিয়ে স্বাদ বদলাতে রান্না করতে পারেন খাসির মাংসের কালিয়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই রান্না করতে পারবেন এই পদটি। সময় লাগেও খুব কম। তবে স্বাদে ষোলআনা খাসির মাংসের কালিয়ার রেসিপিটি খাইয়ে অন্যদের প্রশংসাও পাবেন। চলুন তবে জেনে নেয়া যাক খাসির মাংসের কালিয়া বা মাটন কালিয়া রান্না করবেন যেভাবে।

উপকরণ

১. খাসির মাংস ১ কেজি
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. টকদই ১০০ গ্রাম
৬. সরিষার তেল ১০০ গ্রাম
৭. টমেটো ১টি
৮. হলুদ গুঁড়া ১ চা চামচ
৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০. জিরা গুঁড়া ১ চা চামচ
১১. ছোট এলাচ
১২. দারুচিনি ও লবঙ্গ কয়েকটি
১৩. গোল মরিচ ৫/৬টি
১৪. শুকনো মরিচ ২টি
১৫. কাজু বাদাম বাটা ১ চা চামচ
১৬. লবণ ও চিনি পরিমাণমতো ও
১৭. গরম মশলা এবং ঘি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, টক দই মিশিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টা।এরপর কড়াইতে পরিমাণমতো সরিষার তেল গরম করুন। শুকনা মরিচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোল মরিচ ফোঁড়ন দিন। তেলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে, রসুন কুচি ও টমেটো কুচি, লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকুন।

টমেটো গলে গেলে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস সিদ্ধ হয়ে মশলা থেকে তেল বের হয়ে এলে কাজু বাদাম বাটা দিয়ে মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিন।এবার ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ফুটিয়ে নিন। ঝোলের পানি কমে এলে সামান্য চিনি দিয়ে দিন। নামানোর আগে কিছুটা ঘি, গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।ঢেকে দমে রাখুন কিছুক্ষণ। এবার গরম গরম নান, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খাসির মাংসের কালিয়াবা মাটন কালিয়া।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর