বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

খুলনায় বকেয়া পাওনার দাবিতে জুট মিল শ্রমিকদের অনশন

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন মহসেন জুট মিলের শ্রমিকরা। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতীকী অনশন থেকে আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ীগেটে শ্রমিক জনসভা ও সভা শেষে খুলনা-যশোর মহাসড়কে থালা-বাটি হাতে নিয়ে ভুখা মিছিলের ঘোষণা দেওয়া হয়। ওই কর্মসূচি থেকে রাজপথ-রেলপথ অবরোধসহ আরও কঠোর কমৃসূচি ঘোষণা করা হবে। অনশন চলাকালে শ্রমিক নেতারা বলেন, মহসেন জুট মিলের মালিক জুট মিল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। এরপর সেই টাকা অন্য খাতে ব্যয় করেন। আর শ্রমিকরা তাদের গ্র্যাচুইটি, পিএফ ও মজুরির জন্য দীর্ঘ ৯ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরছেন পাওনার দাবিতে। মিল কর্তৃপক্ষ শ্রমিকের পাওনা পরিশোধ না করে জেলা প্রশাসকের কার্যালয়ের সিদ্ধান্ত অমান্য করে মিল থেকে ইতোমধ্যে রাতের আঁধারে মালামাল বের করেছে। বর্তমানেও তা অব্যাহত আছে। তারা বলেন, সরকারি জুট মিল বন্ধ করার কিছু দিন পর সরকার শ্রমিকদের পাওনা একসঙ্গে পরিশোধ করেছে। অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকরা তাদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছে। এ অবস্থায় অতিদ্রুত মহসেন জুট মিলসহ সকল বেসরকারি জুট মিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভাঙান। এ সময় তিনি শ্রমিকদের দাবি পূরণে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান । অনশন কর্মসূচি শেষে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ। মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন। সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, আমির মুন্সি, আইনউদ্দিন প্রমুখ।


এই বিভাগের আরো খবর