বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, গণিত আমাদের যুক্তিকে শাণিত করে ও যুক্তিবাদী হতে শেখায়। গাণিতিক গবেষণার পৃষ্ঠপোষকতায় সরকার অত্যন্ত আন্তরিক। সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন ও পৃষ্ঠপোষকতা করছে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ ম্যাথেমেটিকাল সোসাইটি আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিকাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তরুণদের এগিয়ে আসতে হবে তাদের জ্ঞান ও মেধা নিয়ে। মেধাকে কাজে লাগিয়ে বিদেশ থেকে গবেষণার জন্য বিনিয়োগ আকৃষ্ট করতে সবাইকে সমবায়ভিত্তিতে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিশুকাল থেকেই গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে মা-বাবার ভূমিকা অপরিহার্য। ছোটবেলা থেকেই গণিতচর্চায় মনোযোগী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই হিসাব-নিকাশের জন্য গণিত প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, যুক্তি হলো প্রোগ্রামিংয়ের ভিত্তি। গণিতের পাশাপাশি প্রোগ্রামিং শিখতে হবে। তাছাড়া গবেষণায় নিয়োজিত হয়ে আজকের ছাত্ররাই গড়বে বঙ্গবন্ধুর স্বপের সোনার বাংলা। এভাবেই বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের নাম ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচে-কানাচে। এরই
ধারাবাহিকতায় সর্বদা কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইআইটি বোম্বের অধ্যাপক ড. দীপঙ্কর চোধুরি, রাবি উপউপাচার্য ও গণিত বিভাগের চেয়ারম্যান।


এই বিভাগের আরো খবর