ডেস্ক রিপোর্ট : গাইবান্ধার সদ্য নির্বাচিত ইউপি সদস্য আবদুর রউফ মাস্টারকে পিটিয়ে হত্যার মামলায় আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ (রবিবার) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
তিনি বলেন, পঞ্চগড়ের বোদা থেকে আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। আরিফ মিয়া (৩৮) লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।