বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাজীপুরে শিক্ষকদের ফুটবলে হায়দার’স হেকটরর্স চ্যাম্পিয়ন

সাদ্দাম হোসেন অনন্ত, গাজীপুর
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

কচি-কাঁচা একাডেমির ৩৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল টুর্নামেন্ট।

রোববার সন্ধ্যা সাতটায় Gazipur Turf-এ অনুষ্ঠিত ‘Panjeree ISES Premier League (Panjeree IPL)’–এর ফাইনালে শিরোপা জিতেছে হায়দার’স হেকটরর্স।

রোমাঞ্চকর এই ফাইনালে হায়দার’স হেকটরর্স ৪-৩ গোলে রোজি’স রয়ালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। দুই দলই দৃষ্টিনন্দন পাসিং, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ও কৌশলগত ফুটবলে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন Panjeree IPL–২০২৬-এর সভাপতি ও ইকবাল সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমত উল্লাহ। এ সময় পাঞ্জেরী পাবলিকেশন্সের সৌজন্যে চ্যাম্পিয়ন দলকে ২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজমানির চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির রিজিওনাল হেড জাহাঙ্গীর হোসেন।

রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সদস্য মাটি সিদ্দিকী। একই সঙ্গে পাঞ্জেরী পাবলিকেশন্সের সৌজন্যে ১ লাখ টাকার প্রাইজমানির চেক প্রদান করেন সোসাইটির নির্বাহী সদস্য সাজেদা রোজী।

পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন প্রভাষক আমিনুর রহমান। ফাইনাল ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ফাইনাল হন সঞ্জীবন সরকার ও হায়দার সিদ্দিকী উদয়। তাঁদের হাতে যথাক্রমে ২৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি এবং দুটি স্মার্টওয়াচ তুলে দেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।

আনন্দমুখর পরিবেশ, করতালি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষকদের এই ব্যতিক্রমধর্মী ফুটবল আসরের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরো খবর