মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

গারো পাহাড়ি অঞ্চলের খেজুরের রস খেতে রস পিপাসুদের ভীড়

মনিরুজ্জামান মনির,শেরপুর
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

“শীতের দিনে, শিশির ভেজা, খেজুর গাছে রসের দেখা। গাছি ভাইয়ের মধুর হাসি,রস পানে মন মাতামাতি।” উপরের পঙ্‌ক্তির মতোই শীতের কুয়াশামাখা ভোরে খেজুরের রসে মুখর হয়ে ওঠে গারো পাহাড়ি অঞ্চল। সূর্যের আলো না ফুটতেই রস নামাতে গাছে উঠে পড়েন গাছিরা। সকাল সকাল এই রস খেতে ভীড় করেন অনেকেই। মিষ্টি খেজুরের রস দিয়ে তৈরি করা হয় রসালো বিভিন্ন পিঠাপুলি।

দেশের বিভিন্ন জায়গার মতো ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি অঞ্চলের খেজুরের রসের সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক এলাকায়। সড়কের দুই পাশে সারি সারি খেজুরের গাছ থেকে রস নামানো হচ্ছে শীতের সকালে। কুয়াশাচ্ছন্ন ভোরে রস পিপাসুদের ভীড় জমে যায় গাছের নিচে। গাছিরাও তড়িঘড়ি করে রস নামিয়ে বিক্রি করছেন বিভিন্ন দামে।নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে যাওয়ার পথে এই চিত্রের দেখা মিলে। শুধু মধুটিলা ইকোপার্ক নয় এই উপজেলার একাধিক স্থানে এমন খেজুরের রসের সমাহার রয়েছে। উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া ও মাথাফাটা বাজার এলাকাতেও গাছ কেটে খেজুরের রস নামিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করছেন স্থানীয় গাছিরা।

গাছিদের দেওয়া তথ্যমতে, একটি খেজুর গাছ থেকে দৈনিক ৩-৫ লিটার রস নামানো যায়। প্রতি লিটার রস ৮০-১২০ টাকা মূল্যে বাজারে বিক্রি করা যায়। তবে লিটারের চেয়ে গ্লাস প্রতি ক্রয়ের ক্রেতার সংখ্যায় বেশি। স্থানীয় পর্যায়ে ১০-২০ টাকা গ্লাস রস বিক্রি হয়ে থাকে। গারো পাহাড়ি অঞ্চলের খেজুরের রস এলাকার চাহিদা পূরণের পাশাপাশি বাইরের এলাকাতেও সরবারহ করা হয় বলে জানান গাছিরা।

স্থানীয় গাছি আমির হামজা (৩৫) বলেন, ‘১০ থেকে ১২ দিন হলো খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু করেছি। শুরুর দিকে হওয়ায় এখন রস পড়ছে কম। প্রতিদিন ৭ টা গাছ থেকে প্রায় ২০ থেকে ২৫ লিটার রস পড়ে। এবং প্রতি লিটার রস ১০০ টাকা করে বিক্রি করছি। শীত একটু জেঁকে বসলে রস ভালো পড়বে। তখন রস আরো মিষ্টিও হবে।’

নকলা শহর থেকে খেজুরের রস খেতে আসা হাসান মিয়া বলেন, ‘এই রস অনেক মিষ্টি। খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও নিয়ে যাচ্ছি। আমরা মাঝেমধ্যেই খেজুরের রস খেতে আসি।’ গোজাকুড়া এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাজন চন্দ্র শীল বলেন, ‘শীতের সকালে খেজুরের রস খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি।’

সূত্রমতে, খেজুরের রস থেকে গুড় (ঝোলা গুড়, পাটালি গুড়, নলেন গুড়), মিষ্টি, পায়েস, ফিরনি, পিঠা-পুলি (ভাঁপা পিঠা, চিতই পিঠা) ইত্যাদি তৈরি হয়। যা শীতের অন্যতম আকর্ষণ এবং বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি সরাসরি পানীয় হিসেবেই গ্রাম অঞ্চলে বেশি খাওয়া হয়ে থাকে।

খেজুরের রসে প্রাকৃতিক শক্তি, ভিটামিন (C, B), মিনারেল (পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন) ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা দ্রুত শক্তি জোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং দুর্বলতা দূর করে।

তবে কাঁচা রস পান করলে নিপাহ ভাইরাসের ঝুঁকিও রয়েছে। নিপা ভাইরাসের ক্ষতি মারাত্মক, যা জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্টের মতো ফ্লু-এর লক্ষণ থেকে শুরু করে মস্তিষ্কে তীব্র প্রদাহ (এনসেফালাইটিস) সৃষ্টি করে, যার ফলে বিভ্রান্তি, খিঁচুনি, কোমা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খেজুরের রস ফুটিয়ে পান করা নিরাপদ বলে জানান সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর