বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন আহম্মদ সোহেল মনজুর সুমন, এলাকায় আনন্দের উচ্ছাস

মহিববুল্লাহ হাওলাদার,ভাণ্ডারিয়া (পিরোজপুর)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এই নতুন দায়িত্ব প্রাপ্তি এলাকাবাসীর জন্য এক বড় প্রাপ্তি। এলকাবাসীর দাবী পিরোজপুরসহ সারা দেশের গৃহায়ন ও অবকাঠামো খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হোক।
নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় কারা দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে দক্ষিণাঞ্চলজুড়ে চলছিল জোর আলোচনা ও প্রত্যাশা। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছাড়াবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তরুণ মেধাবী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখতে চেয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অবশেষে তাদের সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটল মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।
আহম্মদ সোহেল মনজুর সুমনের রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান। তিনি ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন। মানুষ এই জয়কে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির আকন বলেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল মনজুর সুমনের দায়িত্ব গ্রহণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে। অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।
ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মানান বলেন, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত আহম্মদ সোহেল মনজুর সুমনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্তি এলাকার জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহায়ন ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এটাই স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।

 


এই বিভাগের আরো খবর