শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ঘরের মাঠে মুরাসের কাছে হারল আবাহনী

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মুরাস ইউনাইটেড কিরগিজস্তানের ক্লাব। তবে ইউক্রেনের সাত ফুটবলার নিয়ে খেলায় শক্তিশালী দলটি। ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে তাদের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড। হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে মুরাসকে আটকে রেখেছিল এ কে এম মারুফুল হকের দল আবাহনী। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে আবাহনী। ৪৮ মিনিটে গোল করেন কিরগিজ ক্লাবটির আতায় জুমাশেভ।

গোল শোধের তেমন সুযোগ তৈরি করতে না পারা আবাহনী ওই ১-০ গোলেই হারতে যাচ্ছে এমনটা মনে হচ্ছিল। তবে যোগ করা সময়ে গোল খাওয়ায় আবাহনীর হারের ব্যবধান বড় হয়ে গেছে। ৯২ মিনিটের গোলটিও করেন আতায় জুমাশেভ।

শীর্ষ পর্যায়ের ফুটবলে কিরগিজস্তানের মুরাসের আগমণ ২০২৩ সালে। তবে বেশ পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা নিয়ে এসেছে ক্লাবটি। যে কারণে নিয়মিত ইউরো খেলা এবং বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করা ইউক্রেনের মতো দেশ থেকে সাত ফুটবলার খেলাতে পারছে তারা। মুরাসের রক্ষণ লাইনই ইউক্রেনের ফুটবলার দিয়ে গড়া।

যে কারণে শারীরিকভাবে যেমন তারা দীর্ঘ এবং শক্তিশালী তেমনি ইউরোপের ধাপে কৌশলী ফুটবল খেলে। এএফসির এই মঞ্চে খেলার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু আধুনিক ফুটবলে মোহামেডানের অবস্থা সাদা-কালোই। এএফসি লাইসেন্স না থাকায় মোহামেডানের পরিবর্তে সুযোগটা চলে আসে আবাহনীর সামনে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর