অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান শামস ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি সাহা প্রমুখ।
উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত সমিতি সমূহের সদস্যগণ,জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল।