চট্টগ্রামে বৃহত্তর ফরিদপুর সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ রমাযান (১ মার্চ) রবিবার বৃহত্তর ফরিদপুর সমিতি (ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আগ্রাবাদ গোল্ডেন টার্চ হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন, দোয়া আলোচনা ও ইফতার মাহফিলে সমিতির সহ-সভাপতি এবাদুল হক লুলু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ডা: হাসমত আলী মিয়া। এ সময় তিনি বলেন,পবিত্র রমজান মাস মানেই মানবজাতির জন্য একটা বিশেষ সময়। এই সময় কুরআন ও হাদিস অনুসারে নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়ার এবং আখিরাতের উত্তম পাথেয় খুজে নিতে হবে। বৃহত্তর ফরিদপুর সমিতির মহাসচিব বিসিআইসি’র প্রাক্তন জিএম (প্রশাসন) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় এ সময় আরো আলোচনা ও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো: মারুফ শিকদার, মো: লুৎফর রহমান, যুগ্ম মহাসচিব কাজী নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কবির বাচ্চু,ফরিদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বৃহত্তর ফরিদপুর সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এফবিসিসিআই এর প্রাক্তন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সুস্থতা ও অন্যান্য অসুস্থ সদস্যের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।