মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

মনিরুজ্জামান মনির, শেরপুর
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

শেরপুরে চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর প্রায় ৮০ বছর অতিবাহিত হলেও আমরা প্রকৃত স্বাধীনতা বা মুক্তি পাইনি। কারণ, আমরা ব্রিটিশদের রেখে যাওয়া আইন ও বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন- আদালত সব চলে ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমে। সুদভিত্তিক অর্থনীতির জালে পরে জাতি আজ ২১ লক্ষ কোটি টাকা ঋণের জালে আবদ্ধ। গণতন্ত্রের নামে ভোট আর নির্বাচনের মূলা দেখিয়ে জাতিকে বারবার প্রতারিত করা হচ্ছে। প্রশাসন, বিচার বিভাগ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -কোথাও মানুষ শান্তি-সস্তি, নিরাপত্তা পাচ্ছে না। মানুষের তৈরি এই সিস্টেম বা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ ও অকার্যকর প্রমাণিত হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার,শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া, শেরপুর জেলা নারী সম্পাদক নুশরাত জাহান শারমিন প্রমুখ।


এই বিভাগের আরো খবর