মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

চল নতুন পথে, ম্যারাথনে প্রিন্সের সাথে

নাবিলা আফরিন, হালুয়াঘাট, ময়মনসিংহ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২৬) ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে হালুয়াঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হয়।
ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি সম্বলিত জার্সি পরিধান করে হালুয়াঘাটের প্রায় চার শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী ম্যারাথনে অংশ নেন।

হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয়। নীরব ও শৃঙ্খলাপূর্ণ এই ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা হালুয়াঘাটের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তার দুই পাশে জনসাধারণ ব্যতিক্রমধর্মী এই নির্বাচনী প্রচারণাকে স্বাগত জানান ।
ম্যারাথন শুরুর পূর্বে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, “তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “আজকের এই ম্যারাথন শুধু একটি দৌড় নয়, এটি একটি বার্তা—সহিংসতা নয়, শালীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়েই সমাজকে আলোকিত করা সম্ভব।


এই বিভাগের আরো খবর