চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ব্যবসায়ী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ এরফান আলী। এ উপলক্ষে কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। কর অঞ্চল রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী কর কমিশনার (আপিল) আহসান হাবিব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট রাজশাহীর কমিশনার লুৎফর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী জোনের ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি ফজলে করিম। অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী দীর্ঘদিন ধরে সুনামের সহিত চাঁপাইনবাবগঞ্জ, উত্তর অঞ্চলসহ সারা দেশের মধ্যে ব্যবসায়ী পরিচালনা করে আসছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার সেরা সর্বোচ্চ করদাতার সম্মানে সম্মানিত হয়েছেন অতিথিরা আগামীতে তার ব্যবসায়িক সাফল্য কামনা করেন।