মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

চিংড়ি খিচুড়ি বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৪:২৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : চিংড়ি খেতে কমবেশি সবাই পছন্দ করেন। চিংড়ি দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়, যার মধ্যে- চিংড়ি ভুনাম লাউ চিংড়ি কিংবা চিংড়ির দোঁপেঁয়াজা অন্যতম। চাইলে চিংড়ি দিয়ে তৈরি করতে পারেন খিচুড়ি। চিংড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আছে। এতে আছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। অর্থাৎ ক্যানসার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

এতে বোঝা যায় চিংড়ি মাছের উপকারিতা ও পুষ্টিগুণ যথেষ্ট। চিংড়িতে আছে প্রোটিন ফ্যাট ও মিনারেলসের একটি সুষম অনুপাত যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভাল। চিংড়ি মাছে থাকে প্রোটিন, ফ্যাট ও মিনারেলস আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেয়া যাক চিংড়ি খিচুড়ি বানাবেন যেভাবে।

উপকরণ

১. চাল ১ কাপ
২. মুগডাল ১ কাপ
৩. জিরা ১ চা চামচ
৪. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
৫. আদা বাটা ১ টেবিল চামচ
৬. গরম পানি আড়াই কাপ
৭. কাঁচা বাদাম ২ টেবিল চামচ
৮. রসুন বাটা ১ চা চামচ
৯. কাঁচা মরিচ বাটা ৪-৫টি
১০. লবণ স্বাদমতো
১১. গরম মসলা ১ চা চামচ
১২. শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ
১৩. ঘি ১ টেবিল চামচ ও
১৪. ছোট চিংড়ি ১০-১২টি বা বড় চিংড়ি ৫-৭টি।

পদ্ধতি

মুগডাল ও চাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে ১-২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। চুলায় তেল গরম করে নিন।তারপর মসলা ও আদা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ও জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার চাল ও ডাল মিশিয়ে দিতে হবে। চাল, মসলাসহ ৪-৫ মিনিট ভেজে গরম পানি মেশাতে হবে। সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। অর্ধেক সেদ্ধ হতেই চিংড়িগুলো দিয়ে পানি শুকিয়ে এলে দমে বসিয়ে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন চিংড়ির খিচুড়ি।যাদের চিংড়িতে অ্যালার্জি তারা ভেবে চিন্তে খাবেন। পুদিনা পাতা বা বিলেতি ধনেপাতা উপরে ছড়িয়ে দিলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যাবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর