চিরিরবন্দরে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বারি সরিষা-১৮ জাতের প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ১০ নং পুনটি ইউনিয়নের দোয়া পুর গ্রামে এই মাঠ দিবস আয়োজন করেন উপজেলা কৃষি অফিস। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ রেজাউল হক শাহ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন তিনি বলেন, সরিষার তেল অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার। তেল খাবারের স্বাদ ও পুষ্টিমান বাড়িয়ে দেয়। আমাদের দেশে চাহিদানুযায়ী তেলের উৎপাদন না থাকায় বিদেশ থেকে আমদানীকৃত তেলের ভিড়ে পরিবেশ বান্ধব সরিষার চাষ অনেকটাই হ্রাস পেয়েছে। ফলে আমদানীকৃত তেলের উপর নির্ভর না হয়ে নিজ নিজ এলাকায় সরিষার চাষ করে খাঁটি তেল খাওয়ার অভ্যাস সৃষ্টি করতে কৃষকদের প্রতি আহবান জানান ।
আরো বক্তব্য রাখেন, ১০ নং পুনটি ইউনিয়নের উপ-সহকারী মোঃ ওবায়দুল্লাহ , উপ-সহকারী মোঃ আবু মুসা, মোঃ আব্দুস সালাম (সাংবাদিক ), কৃষক হোসেন আলী প্রমুখ। মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।