বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চুনারুঘাটে লন্ডন প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খনন : ইউএনওর হস্তক্ষেপে কাজ বন্ধ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লন্ডন প্রবাসীর বাড়ির রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মাটিকাটার কাজ বন্ধ করে দেন এবং স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।

জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আব্দুস সালামের বাড়ির রাস্তা কেটে পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছোট ভাই আজিজুর রহমান দুলাল। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আজিজুর রহমান দুলাল উল্লেখ করেন, একই গ্রামের হাজী সিকান্দর আলীর ছেলে আব্দুল হাই জোরপূর্বক তাদের বসতবাড়ির রাস্তা কেটে গভীর পুকুর খনন শুরু করেন। এ সময় তিনি মৌখিকভাবে বাধা দিলে আব্দুল হাই তাকে গালমন্দ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরও জানান, বিষয়টি গ্রামের মুরুব্বি ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে অবগত করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং প্রতিনিয়ত হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। পরে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

আজিজুর রহমান দুলাল বলেন- “আব্দুল হাই বনগাঁও গ্রামের একজন উশৃঙ্খল ব্যক্তি। তিনি প্রায়ই মানুষকে গালমন্দ করেন এবং তার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। ইচ্ছাকৃতভাবে আমাদের ঘরের সাথে লাগানো জমি অন্যত্র বিক্রি করে পুকুর খনন করছেন। তার অত্যাচার থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন- অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর