বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

ছয় বছর ধরে জরাজীর্ণ ঘরে মতিন-সাবিনা দম্পতি বসবাস

সাব্বির মির্জা,(তাড়াশ)
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

তীব্র শীত কিংবা ঝড়-বৃষ্টি যাই হোক, সয়ে যেতে হয় নীরবে। ছয় বছর ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করলেও টাকার অভাবে আজ পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। এমন মানবেতর জীবন থেকে মুক্তি চান মতিন-সাবিনা দম্পতি। সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের সড়কের পাশে তাদের বসবাস।

এই দম্পতি বলেন, ১৫ বছর ধরে থাকছেন কারিতাস বাংলাদেশের দেওয়া ঘরে। এনজিওটি শুধু টিনের ছোটো দোচালা ১টি ঘর করে দিয়েছিল। পরে স্বামী-স্ত্রী মিলে বাঁশের বাতার ওপর কাঁদা মাটি লাগিয়ে বেড়া দেই। ৬ বছর আগেই সেই বাঁশের বেড়া উইপোকায় খেয়ে নষ্ট করেছে। ভাঙা বেড়ার চারপাশ দিয়ে ঘরে ঠাণ্ডা বাতাস ঢোকে। বৃষ্টির পানি ঘরের মধ্যে পড়লে কম্বল, কাঁথা ও কাপড়-চোপড় এক স্থানে জড়ো করে পলিথিন দিয়ে ঢেকে রাখি। শিশু সন্তান নিয়ে ঘরের মধ্যে ভিজতে হয় সবার।

মতিন বলেন, আমি দিনমজুর খেটে খাই। তাও প্রতিদিন কাজ পাই না। মাসে ১৫ থেকে ২০ দিনমজুর খেটে যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না। তাছাড়া গ্রামীণ ব্যাংক ও আশা সমিতি থেকে ৮০ জাহার টাকা ঋণ নিয়েছি। কিস্তি দিতে হয়। আমার সামান্য রোজগারে ঘর দেওয়া বা মেরামত করা সম্ভব নয়। আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন আমাদের দিকে।

বারুহাস ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোছা. রিনা খাতুন বলেন, আমি চেয়ারম্যানকে বলে মাসে ৩০ কেজি চালের ভাতা কার্ড করে দিয়েছি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা আশ্বস্ত বলেন, দরিদ্র পরিবারটির জন্য সহায়তার চেষ্টা করা হবে।

 


এই বিভাগের আরো খবর