মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

জাফরানি চিকেন কোরমা বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৪:০৯ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংস দিয়ে বাহারি পদ তৈরি করা যায়। চিকেন ফ্রাই থেকে শুরু করে মুরগির মাংসের ঝোল, কোফতা, ভুনা ইত্যাদি তো সব সময়ই খেয়ে থাকেন! এবার না হয় স্বাদ পাল্টে তৈরি করুন চিকেনের ভিন্ন এক পদ। এটি একবার খেলে আপনার মুখে লেগে থাকবে সব সময়। তেমনই এক মুখোরোচক পদ হলো জাফরানি চিকেন কোরমা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে রাখতে পারে বিশেষ এই পদ। জেনে নিন জাফরানি চিকেন কোরমা বানাবেন যেভাবে।

উপকরণ

১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. বেরেস্তা ৩ চা চামচ
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. পেঁয়াজ বাটা আধা কাপ
৬. পোস্ত ১ চা চামচ
৭. জাঁয়ফল গুঁড়া আধা চা চামচ
৮. জয়িত্রী গুঁড়া আধা চা চামচ
৯. ফ্রেশ ক্রিম আধা কাপ
১০. দুধ আধা কাপ
১১. ঘি ২ টেবিল চামচ
১২. দুধে ভেজানো জাফরান ২ চা চামচ
১৩. কাঁচা মরিচ ৩টি ও
১৪. কেওড়া জল ১ চা চামচ।

পদ্ধতি
প্রথমে প্যানে ঘি গরম করে আস্ত মসলা ফোড়ন দিয়ে ভেজে নিন। এরপর তাতে মাংস দিয়ে আরও একবার ভাজুন।আলাদা একটি পাত্রে পেঁয়াজ বাটা, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জায়ফল ও জয়িত্রী, পোস্ত, ও লবণ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।মাংসের উপর ঢেলে দিন মসলার মিশ্রণ। তারপর ভাল নেড়ে নিন। এবার ঢেকে কষিয়ে রান্না করুন মাঝারি আঁচে।

এরপর হালকা গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ক্রিম ও দুধ মিশিয়ে দিন। দেখবেন একটু পর মাংসের গ্রেভি অনেক ঘন হয়ে গেছে।এরপর জয়িত্রী-জায়ফল, চিনি ও জাফরান ভেজানো দুধ মিশিয়ে দিন। উপর থেকে কেওড়া জল ছড়িয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গলে জাফরান চিকেন কোরমা। রুটি-পরোটার কিংবা ভাত-পোলাও সবকিছুর সঙ্গেই দারুন মানিয়ে যাবে জাফরানি চিকেন কোরমা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর