বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

জেলেদের চোখে জল

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ৪ জুন, ২০২১, ১:০০ অপরাহ্ন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে:
সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি জেলে পেশার মানুষের। সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা ৬৫ দিন। পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে তাদের সংসার। জেলেদের চোখে জল, সংসার অচল। সরেজমিনে এমন জেলে পল্লীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর পশুরিপাড়া, খাউলিয়া ইউনিয়নের আমতলী, কুমারখালী, সন্ন্যাসী মধ্য বরিশাল, ফাসিয়াতলা, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা, বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী, বারইখালী ইউনিয়নের কাশমির, পুটিখালী ইউনিয়নের সোনাখালী, গজালিয়া ও পঞ্চকরন ইউনিয়নের কুমারিয়াজোলা এমন চিত্র ফুটে উঠেছে। একাধিক জেলে পল্লিতে বসবাস হাজার হাজার জেলে পরিবারের। এসব জেলেরা অবকাশ সময় পার করছেন। কথা হয় খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামের হৃদয় দাস, গাবতলা গ্রামের রুবেল হাওলাদার, রাজিব তালুকাদার, রুমান তালুকদার, ইব্রাহিম শেখ সহ একাধিক জেলেদের সঙ্গে। ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে তাদের মাছ ধরা বন্ধ। বাড়িতে বসে জাল বুনছে, নৌকা সংস্কার করছেন। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। সরকারিভাবে জনপ্রতি ৮৬ কেজি চাল পেলেও তাতে কি সংসার চলে? এ রকম নানা প্রশ্ন তুলেন সংবাদকর্মীদের সামনে জেলেরা। বিকল্প পেশায় যেতে পারছেন না তারা। তাদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎস্য মন্ত্রণালয়ের প্রতি তাদের বিনা সুদে ঋণ, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিকায়ন করার জোর দাবি জানান। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলায় নিবন্ধনকৃত মৎস্য জেলে রয়েছে প্রায় ৯ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে সাগরে মাছ ধরা নিয়োজিত পেশাদার জেলে ৩ হাজার। ঝাটকা আহরণ থেকে বিতরণকারী ৩২শ জেলে। সরকারিভাবে ভিজিএফের আওতায় ৬৫ দিনে জনপ্রতি ৮৬ কেজি করে চাল এবং ঝাটকা আহরণে বিতরণকারী ৪ মাসে ১৬০ কেজি করে চাল পাচ্ছেন এ সব সুবিধাভোগী জেলেরা।
এ বিষয়ে উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ বলেন, মৎস্যজীবীদের জীবনযাত্রার মানন্নোয়নে সরকারি চাকরির ক্ষেত্রে নিবন্ধিত মৎস্যজীবীদের সন্তান ও পোষ্যদের জন্য ১০ শতাংশ কোঠা সংরক্ষণ, মৎস্য ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষিত ব্যক্তিকে জামানত বিহীন সুদ মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা, জেলা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, উপকূলীয় অঞ্চলসহ সব চরাঞ্চল এলাকায় মৎস্য পল্লি নামে আবাসন এলাকা হিসেবে গড়ে তোলাসহ ১১ দফা প্রস্তাবনা সরকারের মৎস্য দফতরে প্রনয়ণ করা হয়েছিল। এর মধ্যে দু’একটি বাস্তবায়ন হলেও বাকি দাবিগুলো বাস্তবায়িত হয়নি। এ দাবি বাস্তবায়ন হলে মৎস্যজীবীদের সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব বলে তিনি মনে করেন। এ সম্পর্কে মোড়েলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা থেকে বিতরণকালীন জেলেসহ সব সুবিধাভোগী জেলেদের সরকারিভাবে বরাদ্ধকৃত ভিজিএফের চালের পরিমান বৃদ্ধি প্রস্তাবনা তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। পাশাপাশি উপকরণসহ আনুসাঙ্গীক খরচ জোগান দিতে নগদ অর্থ দেওয়ারও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে পরিকল্পনা রয়েছে।


এই বিভাগের আরো খবর