বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

জে-৩০ টেনিস টুর্নামেন্টে বালক এককে জারিফ ও বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

বালক এককে বাংলাদেশের জারিফ আবরার ও বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শেষ হয়েছে রাজশাহীতে জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৮)। আজ (১০ অক্টোবর) সকালে এ টুর্নামেন্টের বালক-বালিকা উভয় এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালিকা এককের ফাইনালে চীনের ঝিজিয়ে ইয়াং মালদ¦ীপের আরাআ আসাল আজিম কে পরাজিত করে। অন্যদিকে বালক এককে থাইল্যান্ডের পাত্তানালার্টনাপন কে পরাজিত করে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের রাজশাহীতে বারোটি দেশের খেলোয়াড়রা এসেছিল আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে। খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি খেলা আয়োজন থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

উলেখ্য যে, গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের সাতান্ন জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এ আসর আজ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়। টুর্নামেন্টের বালিকা দ্বৈত খেলায় চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈত খেলায় ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুমূর্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর