বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

জৈব সারে বদলে যাচ্ছে তালার কৃষি: রাসায়নিক নয়, কেঁচোই এখন ভরসা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

রাসায়নিক সারের ওপর নির্ভরশীল কৃষি পদ্ধতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। পরিবেশ ও মাটির উর্বরতা রক্ষায় এখন জৈব সারই কৃষকদের নতুন ভরসা। সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের পরিশ্রমী কৃষি উদ্যোক্তা মোড়ল আব্দুল মালেক সেই পরিবর্তনের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

২০১৩-১৪ অর্থবছরে মাত্র ১৮টি কেঁচো দিয়ে তিনি শুরু করেন ভার্মি (কেঁচো) কম্পোস্ট উৎপাদন। দীর্ঘ এক দশকে তাঁর অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে একটি আদর্শ জৈব সার খামার। বর্তমানে তাঁর খামারে প্রতি মাসে প্রায় ১৫ টন ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদিত হয়। এই সারের চাহিদা এখন শুধু তালা উপজেলাতেই নয়, খুলনা, যশোর ও ঢাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত অর্থবছরে ৫ শতাধিক কৃষককে নিয়ে ভার্মি কম্পোস্ট সারের প্রদর্শনী ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে জেলায় প্রায় ৫০ হাজার ছোট-বড় খামারি নিয়মিতভাবে জৈব সার উৎপাদন করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত সার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি উদ্যোক্তা মোড়ল আব্দুল মালেক বলেন,শুরুর দিকে মানুষ হাসাহাসি করতÑকেঁচো দিয়ে আবার কৃষি হয় নাকি! এখন তারা নিজেরাই এসে সার কিনছে। আমার খামারে দুই ধরনের সার উৎপাদিত হয়Ñভার্মি ও ট্রাইকো কম্পোস্ট। প্রায় আড়াই বিঘা জায়গায় এই খামার পরিচালিত হচ্ছে, যেখানে নিয়মিত আট-দশজন শ্রমিক কাজ করেন।

তিনি আরও বলেন,ট্রাইকো কম্পোস্ট মাটির জৈব উপাদান পুনরুদ্ধার করে, ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে এবং উপকারী পোকামাকড় বাঁচিয়ে রাখে। এতে উৎপাদন খরচ কমে যায়, ফলন বাড়ে ও পরিবেশও সুরক্ষিত থাকে।

তালা উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে, এ উপজেলায় বর্তমানে প্রায় ১২০টির বেশি ক্ষুদ্র জৈব সার উৎপাদন খামার চালু রয়েছে। এসব খামারের পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে অনলাইনেও বিক্রি হচ্ছে। অনেক কৃষক এখন জৈব সার উৎপাদনকে পেশা হিসেবেও গ্রহণ করছেন।

তাঁর মেয়ে শাহিনূর ইয়াসমিন শিলা, যিনি বাবার সঙ্গে এই উদ্যোগে কাজ করেন, জানানÑ“নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারই ভবিষ্যতের পথ। সরকার যদি রাসায়নিক সারের মতো জৈব সারও সহজলভ্য করে, তাহলে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি দেশও পাবে বিষমুক্ত খাদ্য।”

স্থানীয় কৃষক মুকুল সরদার বলেন,আগে রাসায়নিক সার দিয়ে ফসল তুললেও মাটির শক্তি নষ্ট হয়ে যেত। এখন কেঁচো সার ব্যবহার করে দেখি ফলনও ভালো হচ্ছে, মাটিও নরম ও উর্বর হচ্ছে। এই সারে ধান, সবজি, কলাÑসব ফসলেই ভালো ফল পাওয়া যাচ্ছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ভার্মি কম্পোস্ট শুধু সার নয়, এটি একটি পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি। মাটির জীববৈচিত্র্য রক্ষা, গাছের শিকড়ের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষকরা এখন এই সারের উৎপাদন ও ব্যবহারে আগ্রহী হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছি। তিনি আরও বলেন, জৈব সার ব্যবহারে মাটির স্বাস্থ্য টিকিয়ে রাখা যায়। এটি মাটির জীবাণু ও পুষ্টি উপাদানের ভারসাম্য রক্ষা করে। রাসায়নিক নির্ভরতা কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব সারই হতে পারে ভবিষ্যতের টেকসই কৃষি সমাধান।

অন্যদিকে, কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট শুধু ফসল উৎপাদন বাড়ায় না, বরং এটি মাটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাও বজায় রাখে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত একটি জৈব কৃষি নির্ভর দেশে পরিণত হতে পারবে।


এই বিভাগের আরো খবর