মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা কেন্দ্র করে  জামায়াত- বিএনপির সংঘর্ষে নিহত -১ আহত, ২শতাধিক

মনিরুজ্জামান মনির, শেরপুর
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের ৩০ জনের মত আহত হয় । বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে।পরে আহতদের মধ্যে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও সহকারি রিটার্নিং অফিসারের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের একটি কর্মসূচি চলছিল। অনুষ্ঠান চলাকালীন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া, চেয়ারের ছোড়াছুড়ি এবং সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শেরপুর- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, “ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ইশতেহার ঘোষণার কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। এটি রাজনৈতিক কর্মকাণ্ডে অস্থিরতা সৃষ্টি করেছে।আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে হোক। মানুষ আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, সহিংসতার মাধ্যমে নয়।”

এ বিষয়ে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক ও সূরা সদস্য হাফেজ জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, “আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর বেশি তথ্য আমি এখনও জানি না।”

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সন্ধ্যার পর জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের নেতৃত্ব কয়েক শত নেতা কর্মী ঝিনাইগাতী বাজার প্রদক্ষিণ করে বের হতে চাইলে বিএনপির নেতাকর্মীরা বাঁধা দিলে ফের সংঘর্ষ শুরু হয়ে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলে। এতে উভয় পক্ষের প্রায়ই ২শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।আহতের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শেরপুর থেকে সেনাবাহিনীর অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ফের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ১জন নিহতের খবর সত্যতা নিশ্চিত করা হয়।


এই বিভাগের আরো খবর