সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচটি। এর আগে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। আর এতে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

এ নিয়ে বাছাইয়ের পাঁচ ম্যাচে চতুর্থবার আগে ব্যাট করছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ফর্মহীন সোবহানা মোস্তারির জায়গায় একাদশে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশে আর কোনো পরিবর্তন আনেনি জ্যোতির দল।

পাকিস্তান নিজেদের গত ৪ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জয়টা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জ্যোতিরা পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না।

পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের মূল পর্ব। বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। সুযোগ আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও। তবে, নেট রানরেটে বেশি এগিয়ে থাকায় সুযোগ বেশি বাংলাদেশের।

সবশেষ ঢাকার মিরপুরে ২০২৩ সালের ১০ নভেম্বর খেলা ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টিম টাইগ্রেস। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচের মধ্যে সমান ৭টি করে জয় আছে দুদলের। একটি ম্যাচ হয়েছে টাই।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

পাকিস্তান একাদশ : শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর