বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

টাঙ্গাইলে কলা চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : এককালীন ফলন ও অন্যান্য ফসলের তুলনায় অল্প খরচে বেশি লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা।জেলার মধুপর, ঘাটাইল ও সখীপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের লালমাটি উপযোগী হওয়ায় কলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। অনেক কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতাও এসেছে কলা চাষে। বেশ কিছুদিন পানামা পোকার আক্রমণে কলা চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে পোকার আক্রমণ অনেকাংশে কমে গেছে। প্রচলিত অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে শ্রম ব্যয় খুবই কম। বিক্রির ক্ষেত্রেও ঝামেলা নেই। কলার বাজার দরেও সহজে ধ্বস নামে না। তাই এখন সারা বছরেই কলার চাষ করা হয়। উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৭০-৮০ ভাগই যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়। এছাড়াও দেশের অন্য জেলাগুলোতে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, ফুলবাড়িয়া, সিলেট, ভৈরবসহ নানা জেলায় যাচ্ছে কলা। স্থানীয় কলার পাইকারী বাজার মধুপুরের জলছত্র, গারো বাজার এবং সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে সবচেয়ে বেশি কলা বিক্রি হয়। এসব হাট থেকে প্রতিদিনই বের হচ্ছে ছোট-বড় মিলে ২০-৩০ ট্রাক ভর্তি কলা। মধুপুরের জলছত্র সপ্তাহে দুুই দিনব্যাপী হাট হয়। এই দুইহাটেই কলা বিক্রি হয় প্রায় কোটি টাকার উপরে। একই চিত্র সখীপুরের কুতুবপুর এবং মধুপুরের গারো বাজারেও। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসেন কলা নিতে।

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ অঞ্চলে বারিকলা-১ ও বারিকলা-২ (আনাজিকলা), অমৃতসাগর, মন্দিরা, মন্দিরা সাগর, সবরি, চম্পা, চিনিচাম্পা, কবরি, মেহেরসাগর, বীচি কলাই ত্যাদি জাতের কলা চাষ হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে ৩৫০ থেকে ৩৮০টি কলাগাছ রোপণ করা হয়। একটি কলা গাছে রোপণ থেকে বাজার জাত পর্যন্ত ১৫০ থেকে ২০০ টাকা খরচ হয়। প্রতিটি কলার ছড়ি ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা যায়। এ হিসেবে প্রতি বিঘায় প্রায় ৬০ হাজার টাকা কৃষকের লাভ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৬৬৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা আবাদ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কলা চাষ হচ্ছে মধুপুরে। মহিষমারা, শোলাকুড়ী, বেরীবাইদ, অরণখোলা, কুড়াগাছা, কাকরাইত, ভবানীটেকী, গরমবাজার, কাউচি বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামে ২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে কলার চাষ হচ্ছে। এ বছর ঘাটাইল উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সন্ধানপুর, সংগ্রামপুর, রসুলপুর, লক্ষিন্দর, ধলাপাড়া ও সাগরদিঘী ইউনিয়নে সবচেয়ে বেশি কলার চাষ করা হয়েছে। কলার চাহিদা দিন-দিন বেড়েই চলছে। সেই প্রভাব পড়েছে কলা চাষীদের মাঝেও। আগের থেকে বেশি দামে বিক্রি করতে পারছেন কৃষকরা।

মধুপুরের মহিষমারার কৃষক ছানোয়ার হোসেন বলেন, নিজের পৈতৃক জমি ও অন্যের জমি ভাড়া নিয়ে আমি বিভিন্ন ফলের চাষ করছি। এবার পাঁচ বিঘা জমিতে ১৭০০ কলার চারা রোপণ করছি। আবহাওয়া অনুকুলে থাকলে ফলন এবং লাভও দুটোই ভাল হবে। এখন শীত দেখে কলার দাম একটু কম যাচ্ছে। গতমাসেও কলার বাজার অনেক ভাল ছিল। এখনও কৃষকরা ভাল দাম পাচ্ছেন। আরেক তরুণ কলা চাষী আব্দুস সাত্তার বলেন, পাহাড়ি অঞ্চল কলা চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় কলা চাষে অনেক লাভবান হওয়া যায়। তাই বেকার যুবকদের চাকরির পিছনে না ছুটে কলা চাষের প্রতি আগ্রহ বাড়াতে বলেন। যাতে নিজেরাও স্বাবলম্বী হওয়া যায় আর বেকারত্ব দূর করা যায়। স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম বলেন, এই বার প্রথম তিনি সবরি কলার চাষ করেছেন। এখন পর্যন্ত কলা গাছগুলো সুস্থ সবল থাকায় ভালো ফলনের আশা করছেন। কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পেলে সামনে আরও বেশি জমিতে কলার চাষ করতে পারবেন। মধুপুরে কাকরাইত গ্রামের কলা চাষী মাসুদ রানা বলেন, আমি আনারসের পাশাপাশি কলাও পেঁপে চাষ করে থাকি। করোনার মহামারী সময় কলাসহ বিভিন্ন ফলে ব্যাপক লোকসান হয়েছিল। এ বছর কলার বাম্পার ফলন হবে আশা রাখছি এবার লাভবান হবো।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল জানান, এ বছর উপজেলায় কিছুটা কলা চাষ কম হয়েছে। কারণ একই জমিতে বারবার কলা চাষ করলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেই সাথে পানামা পোকার আক্রমণে কলা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। এবারও মধুপুর উপজেলায় ২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে কলার চাষ হচ্ছে। এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো ফলনের আশা করা হচ্ছে।টাঙ্গাইলের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার বলেন, চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৪ হাজার ৬৬৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা আবাদ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কলা চাষ হচ্ছে মধুপুর উপজেলায়। মধুপুরের জলছত্রে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন কলা কিনতে এবং প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়ে থাকে। টাঙ্গাইল কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিস থেকে কলা, আনারস, পেঁপে, মালটা চাষিদের বিভিন্ন ভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। যাতে চাষিরা আরও লাভবান হতে পারে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর