শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

টিআর প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি সুমন

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
সোমবার, ৬ মে, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ন

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) প্রকল্পে বরাদ্দের সব টাকায় শতভাগ কাজ করতে হবে। টিআর প্রকল্পের কাজে কেউ অনিয়ম-দুর্নীতি করলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ সোমবার রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২০২৪ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের টিআর কর্মসূচির আওতায় রাণীনগরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তা সংস্কারসহ মোট ৫৩টি প্রকল্পের ৩৫ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থের প্রথম কিস্তির ট্রেজারী বিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এমপি সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন। আমি সেই বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করছি।

বরাদ্দপ্রাপ্তদের উদ্যেশে এমপি সুমন আরও বলেন, যে কাজের জন্য আপনাদের বরাদ্দ দেওয়া হয়েছে। সেই প্রকল্প আপনাদের শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমি সেই কাজ সরেজমিনে গিয়ে দেখবো। এতে কোন অনিয়ম-দুর্নীতি পাওয়া গেলে বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুসিয়ারি দেন তিনি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর