বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

টিভিতে সংবাদের পাশাপাশি নাটক-সিনেমা দেখানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
বুধবার, ২১ জুন, ২০২৩, ৪:০৩ অপরাহ্ন

গণমাধ্যমকর্মীদের কলমকে অস্ত্র না বানিয়ে জনকল্যাণে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মিডিয়া খুবই শক্তিশালী মাধ্যম। তবে তাদেরকে সব বিষয়ই তুলে ধরতে হবে। শুধু সংবাদ আর বিজ্ঞাপন নয়, নাটক-সিনেমাও প্রচার করতে হবে।

বুধবার (২১ জুন) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ আয়োজিত স্টার অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোভিড মহামারি মোকাবিলায় বিশেষ অবদান রাখায় তাদেরকে এই সম্মাননা জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঝেমধ্যে দেখা যায় টেলিভিশনে শুধু বিজ্ঞাপনই চলতে থাকে। আবার কিছু চ্যানেলে সারাক্ষণ শুধু সংবাদ প্রচার করা হয়। সেগুলোতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও তুলে ধরতে হবে। এতে করে মানুষের মন ভালো হবে। মানসিক বিষণ্নতা কমবে।

তিনি বলেন, কলমকে যদি অস্ত্র বানিয়ে ফেলি, সেটা সমস্যা। এটিকে জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি তাদের মালিকানা কাদের। সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীই অনুমোদন দিয়েছেন। সুতরাং এমন কিছু প্রচার হওয়া উচিত নয় যা দেশের ইমোজ নষ্ট করে। আমরা বিভিন্ন দেশে যাই, তারা নিজেদের ইমেজ ধরে রেখেই সংবাদ-অনুষ্ঠান প্রচার করে।

করোনা নিয়ন্ত্রণে সফলতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুব ভালো করেছে। বিশ্বে প্রথম এবং এশিয়ায় প্রথম স্থান হয়েছে। যখন অন্যান্য দেশ কোভিড টিকাই পায়নি, কিন্তু আমরা তখন কার্যক্রম শুরু করে দিয়েছি। করোনা চিকিৎসায় রেমডিসিভির খুবই আলোচিত ছিল, রেমডিসিভির বের হওয়ার ১০ দিনেই আমরা নিয়ে এসেছি। প্রতিটি রেমডিসিভির কোর্সের মূল্য ৫০ হাজার টাকা, আমরা প্রতিটি কোর্স বিনামূল্যে দিয়েছি। আমরা একদিনে ১ কোটি ২০ লাখ পর্যন্ত টিকাও দিয়েছি।

মন্ত্রী বলেন, করোনার সময়ে প্রাইভেট হাসপাতালগুলো তালাবদ্ধ করে পালিয়েছিল, আমাদেরকে তাদেরকে আবারও আনতে হয়েছে। কোভিড মোকাবিলা করতে কষ্ট হয়েছে, তবে সমালোচনাও হয়েছে। আমরা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আমাদের চিকিৎসক-নার্স, গণমাধ্যমের ব্যক্তিরা ঝুঁকি নিয়ে কাজ করেছে। সবমিলিয়েই আমরা সফলভাবে কোভিড মোকাবিলা করেছি।

জাহিদ মালেক বলেন, মন্দা এখনও আছে, জিনিসপত্রের দাম বেড়েছে। গ্যাস পেট্রোলে দাম বেড়েছে, এটা শুধু বাংলাদেশই নয়। বিশ্বজুড়েই দাম বেড়েছে। এটা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে।

মন্ত্রী বলেন, আমরা হাসপাতালগুলোতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করেছি। এরইমধ্যে ২০০টি হাসপাতালে চালু হয়েছে, আগামীতে বাকি সব হাসপাতালগুলোতেও চালু করবো। এতে রোগীরাও খুশি, চিকিৎসকরাও খুশি।

তিনি আরও বলেন, আমরা দেশেই ভ্যাকসিন তৈরি করব, বিদেশ থেকে ভ্যাকসিন আনতে হবে না। পৃথিবীর ৪/৫টি দেশ টিকা তৈরি করে। আমরা বিদেশেও রপ্তানি করব। এরইমধ্যে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পাশে জায়গা দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭-৮ একর জমিতে এই প্লান্ট হবে। এখানে যে ভ্যাকসিন উৎপাদন হবে, তা অন্তর্জাতিকমানের হবে। আশা করি আমরা বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করতে পারব।


এই বিভাগের আরো খবর