সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত

‘ট্রিপল সেঞ্চুরি’র দ্বারপ্রান্তে কোহলি, ৭ রেকর্ডের হাতছানি

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ মার্চ, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার পালা। আজ বিকেলে দুবাইয়ে মাঠে নামছে দুইদল। আজকের ম্যাচটি ওয়ানডেতে কোহলির ৩০০তম। ২০০৪ সালের পর যাদের ওয়ানডে অভিষেক, তাদের মধ্যে ৩০০ ওয়ানডে খেলা প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন এই সংস্করণে রেকর্ড ৫১ সেঞ্চুরির মালিক। এই ম্যাচে কোহলির সামনে সাতটি রেকর্ড ভাঙার হাতছানি। তবে তার জন্য খেলতে হবে একটি বড় রানের ইনিংস।

কোহলির সামনে আজকে যে সাতটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। জেনে নিন বিস্তারিত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান:

শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন বাঁহাতি ওপেনার। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৬৬৫ রান। কোহলি ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। তবে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড।

চ্যম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখন ক্রিস গেলের। ১৭ ম্যাচে ৭৯১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহেলা জয়বর্ধনে (৭৪২)। কোহলি এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। তবে গেলের চেয়ে ১৪১ রানে পিছিয়ে রয়েছেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১৪২ রান করতে পারলে কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। যদিও এই রেকর্ড ভাঙার জন্য তিনি অন্তত আরও একটি ম্যাচ পাবেন। কারণ সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান (এক দিনের ক্রিকেটে):

এক দিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি রয়েছে শচীন টেন্ডুলকারের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। খুব পিছিয়ে নেই কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান করতে পারলেই ভেঙে যাবে শচীনের রেকর্ড। সব দেশ মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে হলে কোহলির প্রয়োজন আরও ৩২৬ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি শতরান (এক দিনের ক্রিকেটে):

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ছ’টি শতরান করেছেন। একই সংখ্যক শতরান করেছেন বীরেন্দ্র সহবাগ এবং রিকি পন্টিং। তারা তিনজনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন। কোহলি রবিবার শতরান করলে একক ভাবে সবচেয়ে শতরান করার রেকর্ডটি গড়বেন।

আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩। যা সচিনের সঙ্গে সমান। কোহলি রবিবার অর্ধশতরান করলে একক ভাবে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড গড়বেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি করার রেকর্ডটি এখন ধাওয়ান, সৌরভ, কোহলি এবং রাহুল দ্রাবিড়ের নামে। প্রত্যেকেই ছ’টি করে অর্ধশতরান বা তার বেশি রান করেছেন। একক ভাবে সেই রেকর্ড গড়ার মুখে কোহলি। প্রয়োজন একটি অর্ধশতরানের।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান:

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি সচিনের। তিনি ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সঙ্গকারা। তিনি ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান করেছিলেন। তিন নম্বরে রয়েছেন কোহলি। তিনি ২৯৯ ম্যাচে ১৪০৮৫ রান করেছেন। রবিবার কোহলি ১৫০ রান করলে টপকে যাবেন সঙ্গকারাকে। সচিনের রেকর্ড ভাঙতে না পারলেও কোহলি দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারেন।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ:

শুধু ব্যাটার নয়, ফিল্ডার হিসাবেও রেকর্ড গড়তে পারেন কোহলি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার (উইকেটরক্ষক বাদ দিয়ে) রেকর্ডটি জয়বর্ধনের। তিনি ৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ নিয়েছেন। ৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে পন্টিং। কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৫৮টি ক্যাচ ধরেছেন ২৯৯ ম্যাচে। রোববার তিনটি ক্যাচ ধরতে পারলে কোহলি টপকে যেতে পারেন পন্টিংকে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর