সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ঠাণ্ডায় কাঁপছে জনপদ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৭ অপরাহ্ন

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা বাড়ছে। প্রতিদিনই কমছে তাপমাত্রার পরিমাণ। যদিও চলতি সপ্তাহে দুইদিন দিনভর সূর্যের দেখা মেলেনি। শীত বাড়ায় রাজশাহীর ফুটপাত ও অভিজাত মার্কেটগুলোতে গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। হঠাৎ কিছুটা শীত বেড়ে যাওয়ায় বেচাকেনা বেশি হওয়ায় বিক্রেতারা আগের তুলনায় গরম কাপড়ের দাম বেশি ধরছেন বলে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহের গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন দিনভর সূর্যের দেখা মেলেনি। তার আগে গত রোববারও ছিল কুয়াশাচ্ছন্ন রাজশাহী। গত বৃহস্পতিবারের পর শুক্রবারও ছিল কুয়াশার চাদরে ঢাকা রাজশাহী। পরপর দুইদিন পর সূর্যের দেখা পায় রাজশাহীবাসী। ওইদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। অন্যদিনের মতো কুয়াশা থাকলেও শীতের তীব্রতা কিছুটা বেশি ছিল। ছুটির দিন হওয়ায় এদিন রাস্তাঘাটে তেমন মানুষ দেখা যায়নি। রাস্তাঘাটে প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে গরম কাপড় ও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে বের হতে দেখা গেছে। এরপর থেকে রাজশাহীতে তেমন শীত অনুভূত হয়নি। রাতে কিছুটা গরম অনুভূত হয়। এদিকে গতকাল মঙ্গলবার রাজশাহীতে ভোর থেকে কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে সূর্যের দেখা পাওয়া যায়। এ দিন সূর্য উঠলেও অন্যদিনের তুলনায় শীতের তীব্রতা কিছুটা বেশি ছিল। সকালে অফিস-আদালতগামী মানুষকে গরম কাপড় পরে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। এছাড়া বাড়তি সতর্কতা হিসেবে মায়েদের তার শিশুদের গরম কাপড় ও টুপি পরিয়ে রাখতে দেখা যায়। মহাসড়কে সকালে চলাচলকারী যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। সকাল সাড়ে ১০ টার পর থেকে কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা কম ছিল না।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের গত শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ডিসেম্বর মাসের শুরু থেকেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় একটু বেশি শীত অনুভূত হলেও গত ৬/৭ দিন ধরে তাপমাত্রার পরিমাণ কিছুটা কমেছে। এতে করে এ এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উঠেনি। এদিন অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রার পরিমাণ কম ছিল। বেড়েছে শীতের তীব্রতা। চলতি সপ্তাহের গত রোববার সকালে সূর্যের না উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য আকাশে উঁকি দিয়েছিল। ওই দিন সেটাও দেখতে পায়নি রাজশাহীবাসী। চলতি মৌসুমে পুরো নভেম্বর মাস ছিল শীতহীন। শীতের পোশাক ছাড়াই নগর ও আশেপাশের উপজেলার মানুষ বাইরে প্রয়োজনীয় কাজে বেরিয়েছে। ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গেই শীতের পমিাণ বাড়তে থাকে। এদিকে শীত বেশি পড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ও বিক্রি বেড়েছে। নগরের ফুটপাতসহ অভিজাত মার্কেটগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শীতের পোশাকের পাশাপাশি ক্রেতাদের কম্বল কিনতেও দেখা গেছে। সাধ ও সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনছেন মানুষ।


এই বিভাগের আরো খবর