মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঠান্ডা ভাত গরম করে খেলে কী হয় জানেন?

অনলাইন ডেস্ক :
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ‘মাছে ভাতে বাঙালী’ প্রচলিত এ কথাতেই প্রমাণ মেলে ভাত ছাড়া বাঙালীকে ভাবা যায় না। গরম ভাতের সঙ্গে ভর্তা, ডাল, ডিম, মাছ, সবজি কিংবা মাংস। তবে প্রতিদিন ভাত রান্নার সময় অনেকেই সঠিক মাপ বোঝেন না। খাওয়ার পরে স্বাভাবিকভাবেই কিছু অবশিষ্ট থাকে।

আর সেই ভাত পুনরায় গরম করে খাওয়া হয় অনেক বাড়িতেই। এটি খাবার এবং সময় নষ্ট এড়ানোর সবচেয়ে সহজ উপায় বলে মনে হয়। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো তো নয়ই বরং ক্ষতিকর।

ভাতে থাকা ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ঘরের তাপমাত্রায় রান্না করে বেশিক্ষণ রেখে দিলে খুব দ্রুত সংখ্যাবৃদ্ধি করতে পারে। পুনরায় ভাত গরম করলে এই ব্যাকটেরিয়া ধ্বংস না হয়ে অন্যান্য ধরনের বিষাক্ত পদার্থ নির্গত করতে শুরু করে যা ডায়রিয়া এবং বমির কারণ হতে পারে।

শুধু তাই নয়, ভাত খুব বেশিক্ষণ ফ্রিজে রাখলে এটি ছত্রাকের বিষাক্ততা তৈরি করতে পারে- কারণ ছত্রাক আর্দ্র পরিবেশে বংশবৃদ্ধি করে। এটি লিভারের ক্ষতিকারক অ্যাফ্লাটক্সিন নির্গত করতে পারে।

এ পর্যায়ে ভাত খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো গরম অবস্থায় এর উপরে কিছু ঘি দিয়ে খাওয়া।

অন্যথায় আপনি এটি এক ঘণ্টার জন্য বাইরে রাখতে পারেন এবং তারপর ঠান্ডা পানির পাত্রে ঠান্ডা করে সর্বোচ্চ ২৪ ঘণ্টা ফ্রিজে রাখতে পারেন। রান্না করা ভাত রাতারাতি ফ্রিজে রাখবেন না।

আসুন জেনে নেয়া যাক ভাত পুনরায় গরম করার সঠিক উপায়-

১. যদি মাইক্রোওয়েভে ভাত গরম করেন, তাহলে প্রতি কাপ ভাতের জন্য ১ টেবিল চামচ পানি যোগ করুন এবং পানি শোষিত না হওয়া পর্যন্ত গরম করুন।

২. যদি রান্নার চুলায় ভাত গরম করেন, তাহলে পানি, তেল বা মাখন যোগ করে ভাজুন এবং শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর