মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ঢাকাই বিরিয়ানি : নবাবদের খাবার টেবিল থেকে সাধারণের পাতে উঠলো যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৫:৩৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : ঢাকাই বিরিয়ানি : নবাবদের খাবার টেবিল থেকে সাধারণের পাতে উঠলো যেভাবে। বাঙালিদের কাছে বিরিয়ানি যেন খাবার নয়, ভালোবাসার আরেক নাম।চিংড়ির বিরিয়ানি।

এটি তৃতীয় প্রবন্ধ আমাদের “বিরিয়ানির গল্প” সিরিজের যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সহজলভ্য এই খাবারকে বিশ্বের কাছে তুলে ধরার একটি প্রয়াস। এই পর্বে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার বিরিয়ানির সংস্কৃতি নিয়ে আলাপ করব। আপনাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজধানী শহর ঢাকায়। শহরে পা রেখেই আপনি মুখোমুখি হবেন এক অরাজক যানজটের। তবে, যানজটে বসেই আপনি রাস্তার পাশের খাবারের দোকান থেকে পেয়ে যেতে পারেন মশলাদার খাবারের ঘ্রাণ! ঠিকই ধরেছেন, বিরিয়ানির ঘ্রাণ। শহরে বিরিয়ানির এতো জনপ্রিয়তা, মোড়ে মোড়ে গড়ে উঠেছে জিভে জল আনা বিরিয়ানির দোকান।

যদিও খাবার হিসেবে বাঙালির খাদ্য তালিকায় বিরিয়ানির সংযুক্তি কয়েক শতকের। বাংলাদেশ বঙ্গীয় বদ্বীপ অঞ্চলের একটি দেশ। পলি-বাহিত এই উর্বর জমিতে ৫ হাজার বছর ধরে ধান চাষ হয়ে আসছে। আর দেশজুড়ে রয়েছে অসংখ্য নদ-নদী। জমিতে উৎপাদিত ধান, আর নদীর মাছ মিলে বাঙালিদের ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয়কে পোক্ত করেছে।

কালের পরিক্রমায় মাছ-ভাতের সাথে বাঙালির খাবার সংস্কৃতিতে যুক্ত হয়েছে অনেক খাবার। এদের মধ্যে অন্যতম হলো মোগল খাবার, যা মোগলাই খাবার নামে পরিচিত। মোগল শাসকগোষ্ঠীর হাত ধরে মোগলাই খাবার বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। আর মোগলাই খাবারের কথা উঠলেই প্রথমেই আসে ঢাকাই বিরিয়ানির কথা।

বিরিয়ানি যেভাবে ঢাকায় এলো

সপ্তদশ শতাব্দির কথা। সেই সময়ে মোগল শাসকরা ঢাকাকে প্রাদেশিক রাজধানী ঘোষণা করে। আর সেই সূত্রে প্রশাসনিক কার্যক্রম সামলানোর জন্য ঢাকায় পা রাখেন সুবেদার ও তাদের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তারা তাদের খাবার-দাবার রান্নার জন্য লখনৌ থেকে সাথে নিয়ে আসেন বাবুর্চিদের। এরাই বাংলা মুল্লুকে বিরিয়ানির প্রচলন ঘটান। কিন্তু প্রশাসনিক বদলের ফলে ঢাকা ছেড়ে সুবেদাররা চলে গেলেও বাবুর্চিদের হাত ধরে আসা কিছু সহযোগী ঢাকায় থেকে যান। পরে এদের উত্তরসুরীরা ঢাকায় বিরিয়ানির দোকান খুলে মোগল খাবারের ধারা অব্যাহত রাখেন। একটা সময়ে এতে ঢাকার স্থানীয় রন্ধনপ্রণালি ঢুকে একটা নিজস্ব আদল লাভ করে। এবং স্বাদের গুণে কালক্রমে নবাবদের খাবার টেবিল থেকে বিরিয়ানি সাধারণ মানুষের অন্দরে স্থান করে নেয়।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর