বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে সিলেটে সাংবাদিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ব্যুরো চীফ সিলেট
সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানর আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়ন অগ্রযাত্রার সমর্থক নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ৮ম ওয়েজবোর্ড নিয়ন্ত্রিত সর্বোচ্ছ বিজ্ঞাপনভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও নামে-বেনামে সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি বন্ধ করার চক্রান্ত ব্যর্থ হয়।

সেই কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালিয়ে সম্পাদককে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ লুটপাটকারী ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহত্তর সিলেটের সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের শাস্তির দাবী জানান। তার বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে স্বপদে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার জন্য সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও আজকের সিলেট পত্রিকার সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিনের সিলেট ব্যুরো চীফ সাদিক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, আবু বকর, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার জনি কান্ত শর্মা, সাংবাদিক হেলাল উদ্দিন বাদশা, ঢাকা প্রতিদিনের সিলেট সদর উপজেলা প্রতিনিধি ইব্রাহীম খান রনি প্রমুখ।


এই বিভাগের আরো খবর